
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
ভিসির সঙ্গে বিএসইসি পরিচালকের সৌজন্য সাক্ষাৎ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘বাজেট অ্যান্ড প্রকিউরমেন্ট’ শীর্ষক একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) সকালে কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের চতুর্থ তলায় আইকিউএসি সভাকক্ষে সকাল সাড়ে ৯টায় উদ্বোধনী পর্বের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী এবং ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। উদ্বোধন পর্ব শেষে মূল প্রশিক্ষণ সেশনে রিসোর্স পার্সন হিসেবে ট্রেজারার ‘বাজেট অ্যান্ড প্রকিউরমেন্ট’ বিষয়ক দিকনির্দেশনামূলক বক্তব্য ও উপস্থাপনা প্রদান করেন। পরে অনুষ্ঠিত হয় প্রশ্নোত্তর পর্ব।
কার্যক্রমে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ নাজিমুদ্দিন এবং সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ আসাদ উদ-দৌলা। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন,বিভাগীয় সভাপতি,হল প্রভোস্ট ও দপ্তর প্রধানরা অংশগ্রহণ করেন।
ইবি ভিসির সঙ্গে বিএসইসি পরিচালকের সৌজন্য সাক্ষাৎ
একই দিনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন (বিএসইসি)-এর পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও যুগ্ম-সচিব মোঃ মনজুরুল হাফিজ,বিপিএ।
রবিবার সকাল ১১টার দিকে ভিসি কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী এবং দায়িত্বপ্রাপ্ত প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল মালেক মিয়া। আরও উপস্থিত ছিলেন বিএসইসির বিপণন বিভাগীয় প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোঃ মনিরুজ্জামান খান,ইস্টার্ন টিউবস লিমিটেড-এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ সাহেরুল আজম এবং ঊর্ধ্বতন বাণিজ্যিক কর্মকর্তা মোঃ মাকছুদুর রহমান।
বিএসইসি নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানসমূহের উৎপাদিত পণ্যের বিপণন কার্যক্রম জোরদারের অংশ হিসেবে এই মতবিনিময় অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।
Leave a Reply