1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের বিচার কোথায়? — কোরআনের ন্যায়বিচারের আলোকে নারী-পুরুষ উভয়ের সুরক্ষা চাই। আমতলীতে কাজ শেষের আগেই সড়ক ধসে খালে, যান চলাচল বন্ধ এইচএসসি পরীক্ষার্থী আরিফের ওপর হামলার অভিযোগ তজুমদ্দিনে মাদকবিরোধী অভিযানে চা-দোকানি আটক, ইয়াবার সংখ্যা নিয়ে বিভ্রান্তি মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় উৎসবমুখর পরিবেশে অধ্যক্ষ সোহরাব উদ্দিনের গণসংযোগ ও পথসভা

  • আপডেটের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১১৩ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার মনোহরদিয়া, ঝাউদিয়া,গোস্বামী দুর্গাপুর ও পাটিকাবাড়ি ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী,কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিনের গণসংযোগ ও পথসভাকে ঘিরে এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। শনিবার (১৫ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চার ইউনিয়নের বিভিন্ন প্রান্তে ছুটে চলেন তিনি। আর তার প্রতিটি পদযাত্রায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ঢল প্রমাণ করে জনপ্রিয় এই নেতার প্রতি জনগণের অগাধ ভালোবাসা ও আস্থা।
দিনভর জনস্রোতে ভরে ওঠে প্রত্যন্ত অঞ্চলের সরু পথঘাটগুলো। কোথাও নারী-পুরুষের সারিবদ্ধ অবস্থান, কোথাও আবার প্রবীণ ভোটারদের আবেগঘন আলিঙ্গন—সব মিলিয়ে গণসংযোগ পরিণত হয় জনতার মিলনমেলায়। পথসভা ও গণসংযোগে স্থানীয়দের মুখে মুখে শোনা যায় একটাই প্রত্যাশা ভাই,আপনি মাঠে থাকেন ভোট দিয়ে আমরা আপনাকে জয়ী করব ইনশাআল্লাহ।
মানুষের নিখাদ ভালোবাসায় আপ্লুত হয়ে অধ্যক্ষ সোহরাব উদ্দিন বিভিন্ন স্থানে থেমে সাধারণ মানুষের খোঁজখবর নেন। জানতে চান তাদের সুখ-দুঃখ,আশা-আকাঙ্ক্ষা ও জীবনের সংগ্রামের কথা। স্থানীয়দের দাবি,দীর্ঘদিনের প্রয়োজনে পাশে থাকা এই জননেতাই তাদের আস্থার ঠিকানা। তারা চান,তাকে আবারও সংসদ সদস্য হিসেবে দেখতে।
পর্যবেক্ষকরা বলছেন,এই গণসংযোগ ছিল শুধু রাজনৈতিক আনুষ্ঠানিকতা নয় বরং এটি ছিল মানুষের আত্মবিশ্বাস,সমর্থন ও ভালোবাসার বিরল প্রকাশ। যেখানে রাজনৈতিক জনপ্রিয়তা নয়,বরং মানুষের অকৃত্রিম স্নেহ অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে করেছেন আরও শক্তিশালী ও গ্রহণযোগ্য।
গণসংযোগ ও পথসভায় সদর উপজেলা বিএনপি,যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সদর জুড়ে তৈরি হওয়া এমন উদ্দীপনা ও মানুষের ঢল স্পষ্ট করে দলের মনোনয়ন পেলে আসন্ন নির্বাচনে অধ্যক্ষ সোহরাব উদ্দিনই হবেন বিএনপির সবচেয়ে শক্তিশালী প্রার্থী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com