
বিশেষ (ভোলা) প্রতিনিধি :-
ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) নতুন ইউনিয়ন কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় জনগণের সেবা ও নিরাপত্তা কার্যক্রম আরও গতিশীল করতে এ কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ রায়হান-উজ্জ্জামান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা প্রভির কুমার রায়,
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশিক্ষক আব্দুর রহিম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীরা সমাজ, দেশ ও কমিউনিটির সেবায় দায়িত্বশীল ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত।।
Leave a Reply