1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
নোটিশ :
নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের বিচার কোথায়? — কোরআনের ন্যায়বিচারের আলোকে নারী-পুরুষ উভয়ের সুরক্ষা চাই। আমতলীতে কাজ শেষের আগেই সড়ক ধসে খালে, যান চলাচল বন্ধ এইচএসসি পরীক্ষার্থী আরিফের ওপর হামলার অভিযোগ তজুমদ্দিনে মাদকবিরোধী অভিযানে চা-দোকানি আটক, ইয়াবার সংখ্যা নিয়ে বিভ্রান্তি মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
সংবাদ শিরোনাম:

মনোনয়ন না পেলেও নির্বাচন করবেন মতিয়ার রহমান তালুকদার

  • আপডেটের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২০৫ বার ভিউ

মোঃ অনিকুল ইসলাম উজ্জ্বল

বরগুনা-১ (সদর, আমতলী ও তালতলী) আসনে বিএনপির মনোনয়ন না পেলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন দলের সাবেক জেলা কমিটির সদস্য মতিয়ার রহমান তালুকদার। স্থানীয় রাজনৈতিক মহলে বলা হচ্ছে, তিনি যদি বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে এ আসনে বিএনপির জয়ের সম্ভাবনা কঠিন হয়ে পড়বে।

তথ্য অনুযায়ী, তৎকালীন বরগুনা-৩ আসন থেকে ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন মতিয়ার রহমান তালুকদার। পরবর্তীতে তিনি বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

১৯৯১ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মজিবুর রহমান তালুকদারের কাছে অল্প ভোটে পরাজিত হন তিনি। এরপর ২০০১ সালের নির্বাচনে শেখ হাসিনার কাছে সাড়ে তিন হাজার ভোটে হারেন। তবে শেখ হাসিনা তিনটি আসনে জয়ী হওয়ায় এই আসন ছেড়ে দেন এবং উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয় পান মতিয়ার রহমান তালুকদার।

বর্তমানে বরগুনা-১ (সদর, আমতলী ও তালতলী) আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৭ হাজার ৮৭৪ জন।

মতিয়ার রহমান তালুকদার যুগান্তরকে বলেন, “১৯৮৮ সাল থেকে আমতলী ও তালতলী উপজেলাকে নিজের মতো করে গড়ে তুলেছি। তাই সাধারণ মানুষ আমার দিকেই তাকিয়ে আছে। এই দুই উপজেলায় ভোটারের সংখ্যাই বেশি, তারা আমাকে জয়ী করবেন বলে বিশ্বাস করি।”

তিনি আরও জানান, নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত তিনি বিএনপির মনোনয়নের অপেক্ষায় থাকবেন, পাশাপাশি প্রয়োজনে অন্য দল থেকেও মনোনয়ন পাওয়ার জন্য লবিং করবেন। তার দাবি, “হাইকমান্ড কিছু আসনে মনোনয়ন পুনর্বিবেচনা করবে—আমি আশাবাদী যে শেষ পর্যন্ত দলই আমাকে মনোনয়ন দেবে।”

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com