1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
নোটিশ :
কুষ্টিয়ার খাজানগরে খাল দখল ও দূষণে জনজীবন বিপর্যস্ত দেখার যেন কেউ নেই কুষ্টিয়ায় স্বস্তির বাতাস মূল্যবৃদ্ধির মাঝেও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহে রুহুল ফিলিং স্টেশন কুষ্টিয়া মিরপুরে পরিকল্পিত হত্যাকাণ্ডের চার মাস পরও বিচারহীনতা অসহায় পরিবারের আর্তনাদ ভয়াংকর সংকটে পরবে বিএনপি – পলাশ মন্ডল ভয়ংকর সন্ত্রাসী অস্ত্র ধারী এ কে এম নাসির উদ্দিন নান্নু আবারো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার পায় তারা। উচ্ছেদের পরও নিয়ন্ত্রণহীন দখল—গুলিস্তানে ফের সড়ক-ফুটপাত দখলে হকারদের দাপট দৌলতখানে অগ্নি অস্ত্রসহ দুই সন্ত্রাসী ডাকাত আটক, প্রভাবশালী চক্রের সম্পৃক্ততার অভিযোগ তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট: লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি,ভোগান্তিতে জনজীবন নেছারাবাদে হাম রুবেলার টিকাদান শুরু : পাবে ২২,৯৭৩ জন শিশু সাত ডাকাতের সঙ্গে জীবন বাজি রেখে একাই লড়লেন গৃহকর্তা : এক ডাকাত নিহত
সংবাদ শিরোনাম:

ধানের শীষ প্রতীক আমার একার নয়, সবার” পিরোজপুরে বিএনপি প্রার্থী – সোহেল মঞ্জুর

  • আপডেটের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৪৩২ বার ভিউ

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুর-২ (নেছারাবাদ, ভান্ডারিয়া ও কাউখালি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন বলেছেন, “ধানের শীষ প্রতীক আমার একার নয়, এ প্রতীকের প্রতিনিধি এখানকার বিএনপির সবার। এই প্রতীকে ভোট দিয়ে প্রার্থীকে বিজয়ী করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানকে এই আসন উপহার দেওয়া হোক আমাদের অঙ্গীকার।

শুক্রবার সকালে নেছারাবাদে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নেছারাবাদ উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে দিবসটি পালন করা হয়।

বিএনপি প্রার্থী আহম্মেদ সোহেল মঞ্জুর দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্য করে বলেন, “বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে আমাদের নেতাকর্মীরা অনেক জুলুম-নির্যাতন সহ্য করেছেন। এখন ঘরে ফসল তোলার সময়। এই নির্বাচনের মাধ্যমে নিজেদের রাজনৈতিক অবস্থান সুসংহত করার সুযোগ এসেছে।

তিনি আরও বলেন, “যারা ভবিষ্যতে মেয়র, চেয়ারম্যান বা কাউন্সিলর হতে চান, তারা এখন থেকেই ভোটারদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন। রাজনীতি মানে দেশ ও মানুষের প্রতি একটা দায়িত্ব ও অভিলাষ। যার আকাঙ্ক্ষা নেই, তার রাজনীতি করারও প্রয়োজন নেই। দলের জন্য কেউ কাজ না করলে তাকে আমরা সরিয়ে দেব। কারন এখানে যোগ্যতা সম্পন্ন নেতাকর্মীর অভাব নেই।

সোহেল মঞ্জুর সুমন সতর্ক করে বলেন, যারা তারেক রহমানের নির্দেশ অমান্য করে দলের বিরুদ্ধে কাজ করছেন, তাদের দলে কোনো স্থান হবে না। কেন্দ্রীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে কেউ বিতর্ক এবং বিশৃঙ্খলা করলে দল থেকে বহিষ্কার সহ কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এখনই সময় ঐক্যবদ্ধ হয়ে বিএনপির এক পতাকা তলে আসার। দেশের স্বার্থে ধানের শীষের বিজয় নিশ্চিত করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। এটাই আমাদের মূল লক্ষ্য।

এর আগে সকালে নেছারাবাদ উপজেলা পরিষদ চত্বর থেকে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি স্বরূপকাঠি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ জগন্নাথকাঠি বন্দরের বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক মো. নজরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক আহবায়ক মো. শফিকুল ইসলাম ফরিদ, সাধারণ সম্পাদক মো. মাইনুল হাসান, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, এবং সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী আনিছুজ্জামান প্রমুখ।

পরে বিএনপি প্রার্থী আহম্মেদ সোহেল মঞ্জুর স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে দলের অবস্থান তুলে ধরেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com