1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
নোটিশ :
কুঞ্জেরহাট বাজারে প্রকাশ্যে মারধরের অভিযোগ, অভিযুক্ত মনির মাতব্বর—জনমনে তীব্র ক্ষোভ মঠবাড়িয়ায় হাতুড়ি দিয়ে পিটিয়ে এসএসসি পরীক্ষার্থীর হাত ভেঙে দেয়ার অভিযোগ চাচার বিরুদ্ধে বাল্য বিবাহ প্রতিরোধে “কন্যা সাহসীকা” সম্মাননা পেলেন জিয়ানগরের তহমিনা কুষ্টিয়া ৩আসনের এমপি মূফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। কুষ্টিয়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন সাংবাদিক আল-আমিন সরদারের নামে উকিল নোটিশ ও হুমকির অভিযোগে জিডি কুষ্টিয়ায় দৌলতপুর ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০। কুষ্টিয়ার খাজানগরে খাল দখল ও দূষণে জনজীবন বিপর্যস্ত দেখার যেন কেউ নেই কুষ্টিয়ায় স্বস্তির বাতাস মূল্যবৃদ্ধির মাঝেও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহে রুহুল ফিলিং স্টেশন কুষ্টিয়া মিরপুরে পরিকল্পিত হত্যাকাণ্ডের চার মাস পরও বিচারহীনতা অসহায় পরিবারের আর্তনাদ
সংবাদ শিরোনাম:

আওয়ামী লীগের দোসর কাজী ফরিদ এখনো বহল তাবিয়াতে তার বিরুদ্ধে বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার নানাবিধ অভিযোগ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১১৪ বার ভিউ

বিশেষ প্রতিনিধি :
আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত কাজী ফরিদ আহমেদের বিরুদ্ধে একাধিক জালিয়াতি, প্রতারণা ও ভূয়া সাংবাদিকতার অভিযোগ উঠেছে।ঢাকা প্রেস ক্লাবের সদস্য না হয়েও তিনি প্রেস ক্লাবের নাম ব্যবহার করে নানা প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সূত্র জানায়, ২০২৩ সালের ১৮ অক্টোবর সাপ্তাহিক বর্তমান জনজীবনসহ একাধিক জাতীয় ও স্থানীয় পত্রিকায় কাজী ফরিদের অনিয়ম ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। তবে আওয়ামী লীগের বিভিন্ন প্রভাবশালী নেতা ও মন্ত্রীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় সে সময় তার বিরুদ্ধে কোনো
প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি।২০২৪ সালের জুলাই মাসে গণঅভ্যুত্থানের পর
আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র গ্রেফতারের পর কিছুদিন
আত্মগোপনে ছিলেন কাজী ফরিদ। পরে পুনরায় প্রকাশ্যে এসে তিনি কিছু
আওয়ামীপন্থী ভূয়া সাংবাদিককে সঙ্গে নিয়ে কথিতভাবে “আওয়ামী লীগকে
পুনঃপ্রতিষ্ঠা” করার নামে কার্ড বাণিজ্য ও পকেট কমিটি তৈরিতে লিপ্ত হন
বলে অভিযোগ রয়েছে।স্থানীয় সূত্র ও ভুক্তভোগীরা জানান, কাজী ফরিদ ও তার সহযোগীরা ভুয়া আইডি কার্ড ও জাল সনদ তৈরি করে সরকারি অফিসগুলোতে বিভ্রান্তি ছড়িয়ে প্রতারণা চালাচ্ছেন। পাশাপাশি তারা চাঁদাবাজি, ভূমি দখলসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন। এসব ঘটনায় দৈনিক ভোরের
কাগজ, দৈনিক অন্যদিগন্ত, দৈনিক জনতা, দৈনিক স্বাধীন সংবাদসহ একাধিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।এ ছাড়া নারায়ণগঞ্জে “ভুয়া সাংবাদিক ও প্রতারক” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হওয়ার পর বন্দর থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলাটি দায়ের হয় ২৮ জানুয়ারি ২০২৪ তারিখে, মামলা নং–৩৯, ধারা–৪২০/৩৮৫/৩৮৬ অনুসারে।ঢাকা জেলা সমাজসেবা অফিস
থেকে জানা গেছে, কাজী ফরিদ আহমেদের নামে ঢাকা প্রেস ক্লাবের কোনো সদস্যপদ নেই। ফলে প্রশ্ন উঠেছে—তিনি কীভাবে “ঢাকা প্রেস ক্লাব” নাম ব্যবহার করে মানিকগঞ্জে সাইনবোর্ড স্থাপন করছেন এবং সাংবাদিক পরিচয়ে আইডি কার্ড বিতরণ
করছেন?সাংবাদিক মহল মনে করে, একজন অপ্রাতিষ্ঠানিক ব্যক্তি কীভাবে প্রেস ক্লাবের নাম ব্যবহার করে পকেট কমিটি গঠন করছেন, তা প্রশাসনের তদন্ত করা জরুরি। তারা অবিলম্বে কাজী ফরিদ আহমেদের কর্মকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com