1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
নোটিশ :
কুষ্টিয়ায় দৌলতপুর ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০। কুষ্টিয়ার খাজানগরে খাল দখল ও দূষণে জনজীবন বিপর্যস্ত দেখার যেন কেউ নেই কুষ্টিয়ায় স্বস্তির বাতাস মূল্যবৃদ্ধির মাঝেও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহে রুহুল ফিলিং স্টেশন কুষ্টিয়া মিরপুরে পরিকল্পিত হত্যাকাণ্ডের চার মাস পরও বিচারহীনতা অসহায় পরিবারের আর্তনাদ ভয়াংকর সংকটে পরবে বিএনপি – পলাশ মন্ডল ভয়ংকর সন্ত্রাসী অস্ত্র ধারী এ কে এম নাসির উদ্দিন নান্নু আবারো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার পায় তারা। উচ্ছেদের পরও নিয়ন্ত্রণহীন দখল—গুলিস্তানে ফের সড়ক-ফুটপাত দখলে হকারদের দাপট দৌলতখানে অগ্নি অস্ত্রসহ দুই সন্ত্রাসী ডাকাত আটক, প্রভাবশালী চক্রের সম্পৃক্ততার অভিযোগ তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট: লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি,ভোগান্তিতে জনজীবন নেছারাবাদে হাম রুবেলার টিকাদান শুরু : পাবে ২২,৯৭৩ জন শিশু
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় জেলা বিএনপির আয়োজনে ৩১ দফা বাস্তবায়নে আনন্দ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেটের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১১৫ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা” বাস্তবায়নের দাবিতে কুষ্টিয়ায় জেলা বিএনপি’র উদ্যোগে আনন্দ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া পৌরসভা চত্বর থেকে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পৌরসভা চত্বরে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আলহাজ্ব সোহরাব উদ্দিন। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বশিরুল আলম চাঁদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান কাজল মাজমাদার, মিরাজুল ইসলাম রিন্টু, সাংগঠনিক সম্পাদক ও স্পেশাল পিপি অ্যাডভোকেট শামীম উল হাসান অপু, সাবেক যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব,শহর বিএনপির সাধারণ সম্পাদক মো.কামাল উদ্দিন,কুষ্টিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নবনির্বাচিত পরিচালক মো.ফুয়াদ রেজা ফাহিম, জেলা জাসাস সভাপতি ইমরান আহমেদ সুমন,শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরান জামান কামু,সদর থানা যুবদলের সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান শিপনসহ বিএনপি,মহিলা দল ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আলহাজ্ব সোহরাব উদ্দিন বলেন, “বিএনপির ঘোষিত ৩১ দফা শুধু রাজনৈতিক পরিবর্তনের নয়,এটি দেশের অর্থনৈতিক, সামাজিক ও প্রশাসনিক সংস্কারের একটি রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়ন হলে দেশ সত্যিকার অর্থে জনগণের রাষ্ট্রে পরিণত হবে।
বক্তারা বলেন,বর্তমান সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্রকাঠামো সংস্কারে বিএনপির ৩১ দফা বাস্তবায়নই এখন সময়ের দাবি। জনগণ পরিবর্তন চায়,আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। তারেক রহমানের নেতৃত্বেই এই আন্দোলন সফল হবে।
অনুষ্ঠানে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে পুরো কার্যক্রমের সংবাদ সংগ্রহ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com