1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
ভোলায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। দীঘিনালায় মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনকে কারাদণ্ড। ভোলা সদর হাসপাতালে সেবার মান নিয়ে অভিযোগে উত্তাল জনমত বোরহানউদ্দিনে সংঘর্ষ ইস্যু: সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করলেন প্রেসক্লাব সম্পাদক সোহেল মাহমুদ জ্ঞান, সততা ও ত্যাগের প্রতীক ইউনিফর্ম—নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন অপপ্রচারের শিকার ছাত্রদল নেতা ইয়ামিন নোমান: বৈধ বিয়েকে ‘বিবাহিত প্রেমিকা’ বলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ভোলার দৌলতখানে রেজবি বেগম (২২) নামের এক ওমান প্রবাসীর স্ত্রী’র লাশ উদ্ধার করেছে পুলিশ। বোরহানউদ্দিন সাচড়া ইউনিয়নে চাঁদার জন্য দোকান ঘর ভাঙচুর এমন অভিযোগ করছেন এক অসহায় পরিবার দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার, ভালো দামের আশায় চাষি-ব্যবসায়ীরা গড়াই নদী রক্ষায় কুষ্টিয়ায় নদী পরিব্রাজক দলের ভাসমান সভা ও নদী পরিদর্শন
সংবাদ শিরোনাম:

১০ দফা দাবিতে দিনাজপুরে নার্সেস এসোসিয়েশনের মানববন্ধন

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৪৭ বার ভিউ

মো সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি

১০ দফা দাবিতে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) দিনাজপুর জেলা শাখা।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) দুপুরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিএনএ নেতারা জানান, বিগত ৪৮ বছরের ইতিহাস, ঐতিহ্য ও অগ্রগতির স্বতন্ত্র “নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর” বিলুপ্ত করে অন্য অধিদপ্তরে একীভূত করার ষড়যন্ত্রের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়েছে।

এসময় একই দাবিতে দিনাজপুর জেনারেল হাসপাতাল ও দিনাজপুর নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষার্থীরাও মানববন্ধনে অংশ নেন।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে ১৯৭৭ সালে গঠিত স্বতন্ত্র নার্সিং প্রশাসন নার্সিং সেবা ও শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অথচ বর্তমানে এটিকে বিলুপ্ত করার অপচেষ্টা চলছে, যা নার্সিং খাতের জন্য ভয়াবহ হুমকি।

দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য:

স্বতন্ত্র “নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর” বিলুপ্তির প্রচেষ্টা বন্ধ করে জাতীয় নার্সিং কমিশন গঠন।

নার্সিং বান্ধব নিয়োগবিধি, অর্গানোগ্রাম ও ক্যারিয়ার পাথ বাস্তবায়ন।

সুপারিনটেনডেন্ট পদ ৯ম থেকে ৭ম গ্রেডে উন্নীতকরণ, এবং নার্সিং সুপারভাইজার ও ইন্সট্রাক্টর পদ ১০ম থেকে ৯ম গ্রেডে উন্নীত করা।

মানববন্ধনে বিএনএ জেলা শাখার সভাপতি লায়লা আরজুমান, সহসভাপতি মঞ্জুরুল ইসলাম সিয়াম, কোষাধ্যক্ষ মামুনুর রশিদ, ও অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল ও নার্সিং কলেজের শতাধিক কর্মকর্তা ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com