1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
নোটিশ :
ভোলায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। দীঘিনালায় মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনকে কারাদণ্ড। ভোলা সদর হাসপাতালে সেবার মান নিয়ে অভিযোগে উত্তাল জনমত বোরহানউদ্দিনে সংঘর্ষ ইস্যু: সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করলেন প্রেসক্লাব সম্পাদক সোহেল মাহমুদ জ্ঞান, সততা ও ত্যাগের প্রতীক ইউনিফর্ম—নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন অপপ্রচারের শিকার ছাত্রদল নেতা ইয়ামিন নোমান: বৈধ বিয়েকে ‘বিবাহিত প্রেমিকা’ বলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ভোলার দৌলতখানে রেজবি বেগম (২২) নামের এক ওমান প্রবাসীর স্ত্রী’র লাশ উদ্ধার করেছে পুলিশ। বোরহানউদ্দিন সাচড়া ইউনিয়নে চাঁদার জন্য দোকান ঘর ভাঙচুর এমন অভিযোগ করছেন এক অসহায় পরিবার দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার, ভালো দামের আশায় চাষি-ব্যবসায়ীরা গড়াই নদী রক্ষায় কুষ্টিয়ায় নদী পরিব্রাজক দলের ভাসমান সভা ও নদী পরিদর্শন
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়া পৌরসভার ৫ নাম্বার ওয়ার্ডে রাতের আধারে জিকে ক্যানাল ঘেঁষে অবৈধ ঘর নির্মাণ

  • আপডেটের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৮৮ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

কুষ্টিয়া পৌরসভার ৫ নাম্বর ওয়ার্ডে জিকে ক্যানাল ঘেঁষে গভীর রাতে অবৈধ ঘর নির্মাণের ঘটনা স্থানীয় এলাকাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, রাতের আধারে সুযোগ বুঝে কিছু প্রভাবশালী ব্যক্তি ক্যানালের খাস জমি দখল করে পাকা ও আধাপাকা স্থাপনা তৈরির পাঁয়তারা চালাচ্ছে। যদিও দিনের বেলায় পিছু হটলেও অন্ধকার নামতেই আবার ফিরে আসে দখলদার গোষ্ঠী।

স্থানীয়দের ভাষ্য,আমরা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ক্যানালকে ঘিরে বসবাস করছি। এটি শুধু আমাদের সেচের লাইফলাইন নয়,বরং এলাকার প্রকৃতি ও পরিবেশের হৃদপিণ্ড। অথচ চোখের সামনেই রাতের আঁধারে এই খাল দখল করে ভবন গড়ে তোলা হচ্ছে।

সূত্র জানায়, ক্যানালের পাশে টিনশেড ও ইট-সিমেন্টের কাঠামো দাঁড় করাতে ইতোমধ্যেই মাটি ভরাটের কাজ সম্পন্ন করেছে একটি বিশেষ মহল। অভিযোগ উঠেছে, তারা কোনোরূপ অনুমোদন ছাড়াই দখল প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। স্থানীয় সচেতন মহল আশঙ্কা করছে, এভাবে ক্যানাল ভরাট ও দখল চলতে থাকলে ভবিষ্যতে জলাবদ্ধতা,ড্রেনেজ সংকট ও বন্যার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডে এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান,খাল ও ক্যানালের উপর যেকোন স্থাপনা সম্পূর্ণ বেআইনি। বিষয়টি আমাদের নজরে এসেছে, খুব শীঘ্রই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

অপরদিকে এলাকায় চলছে ভিন্ন গুঞ্জন—কেউ কেউ বলছেন, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ‘মৌখিক সমঝোতা’ করেই এই কাজ চলছে। এজন্য স্থায়ী বাসিন্দাদের মধ্যে ক্ষোভ আর হতাশা দুটোই পাশাপাশি বাড়ছে।

এলাকার এক প্রবীণ বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, খাল মরে গেলে শহর বাঁচবে কিভাবে? এই শহর নদী-খাল ঘেঁষে গড়ে উঠেছে। রাতের অন্ধকারে যে খাল কাটা হচ্ছে, একদিন তার মাশুল দেবে পুরো শহর।

এদিকে পরিবেশবাদী সংগঠনগুলো বলছে,জিকে ক্যানাল শুধু সেচের জন্যই নয়,বরং আশেপাশের জীববৈচিত্র্যের জন্য একটি গুরুত্বপূর্ণ জলাধার। অবৈধ দখল রোধে প্রশাসনের পাশাপাশি নাগরিক সমাজকেও আরও দৃঢ় অবস্থান নিতে হবে।
সব মিলিয়ে,রাতের আঁধারে চলতে থাকা এই দখলযজ্ঞ’থামাতে এখনই কার্যকর ব্যবস্থা না নিলে,কুষ্টিয়া শহরে এক বিপর্যয় আসন্ন এমনটাই মনে করছেন সচেতন নাগরিকরা।

এখন দেখার বিষয়,কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসন কতটা দ্রুত ও দৃঢ়ভাবে এই অবৈধ নির্মাণ রোধে ব্যবস্থা গ্রহণ করে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com