1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
কুষ্টিয়া ৩আসনের এমপি মূফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। কুষ্টিয়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন সাংবাদিক আল-আমিন সরদারের নামে উকিল নোটিশ ও হুমকির অভিযোগে জিডি কুষ্টিয়ায় দৌলতপুর ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০। কুষ্টিয়ার খাজানগরে খাল দখল ও দূষণে জনজীবন বিপর্যস্ত দেখার যেন কেউ নেই কুষ্টিয়ায় স্বস্তির বাতাস মূল্যবৃদ্ধির মাঝেও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহে রুহুল ফিলিং স্টেশন কুষ্টিয়া মিরপুরে পরিকল্পিত হত্যাকাণ্ডের চার মাস পরও বিচারহীনতা অসহায় পরিবারের আর্তনাদ ভয়াংকর সংকটে পরবে বিএনপি – পলাশ মন্ডল ভয়ংকর সন্ত্রাসী অস্ত্র ধারী এ কে এম নাসির উদ্দিন নান্নু আবারো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার পায় তারা। উচ্ছেদের পরও নিয়ন্ত্রণহীন দখল—গুলিস্তানে ফের সড়ক-ফুটপাত দখলে হকারদের দাপট
সংবাদ শিরোনাম:

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ উদযাপিত

  • আপডেটের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৭৮ বার ভিউ

মো সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি

“সমন্বিত উদ্যোগে প্রতিরোধ করি দুর্যোগ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। র‌্যালিতে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী মোঃ আনিছুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ শাহীন সুলতানা, দিনাজপুর বন বিভাগের সহকারী বন সংরক্ষক নুরুন্নাহারসহ সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট, বিএনসিসি ও বিভিন্ন এনজিও প্রতিনিধি।

র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বড় মাঠে গিয়ে আলোচনা সভা ও অগ্নিকাণ্ড এবং ভূমিকম্প বিষয়ক মহড়ায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন। সভাপতিত্ব করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী মোঃ আনিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দিনাজপুরের উপসহকারী পরিচালক মোঃ ফজলুর রশিদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ।
আলোচনা সভার আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তত্ত্বাবধানে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মোঃ আব্দুল মালেক।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com