1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
কুষ্টিয়া ৩আসনের এমপি মূফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। কুষ্টিয়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন সাংবাদিক আল-আমিন সরদারের নামে উকিল নোটিশ ও হুমকির অভিযোগে জিডি কুষ্টিয়ায় দৌলতপুর ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০। কুষ্টিয়ার খাজানগরে খাল দখল ও দূষণে জনজীবন বিপর্যস্ত দেখার যেন কেউ নেই কুষ্টিয়ায় স্বস্তির বাতাস মূল্যবৃদ্ধির মাঝেও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহে রুহুল ফিলিং স্টেশন কুষ্টিয়া মিরপুরে পরিকল্পিত হত্যাকাণ্ডের চার মাস পরও বিচারহীনতা অসহায় পরিবারের আর্তনাদ ভয়াংকর সংকটে পরবে বিএনপি – পলাশ মন্ডল ভয়ংকর সন্ত্রাসী অস্ত্র ধারী এ কে এম নাসির উদ্দিন নান্নু আবারো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার পায় তারা। উচ্ছেদের পরও নিয়ন্ত্রণহীন দখল—গুলিস্তানে ফের সড়ক-ফুটপাত দখলে হকারদের দাপট
সংবাদ শিরোনাম:

গাজীপুরে স্ত্রীর অভিযোগ: স্বামীর প্রতারণা, মারধর ও প্রাণনাশের হুমকি

  • আপডেটের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৫৯ বার ভিউ

আশরাফুল ইসলাম :
গাজীপুরের কাশিমপুর এলাকায় এক গার্মেন্টস কর্মজীবী নারী তার স্বামীর বিরুদ্ধে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী মোসাঃ মৌসুমি বেগম (৩০), জাতীয় পরিচয়পত্র নং ২৩৭০৪১৯৮৯৩, পিতা মোঃ শহিদুল ইসলাম, মাতা মোছাঃ নাছিমা বেগম, বর্তমানে কাশিমপুর থানাধীন নয়াপাড়া এলাকায় বসবাস করেন। তিনি রাজারহাট, কুড়িগ্রামের স্থায়ী বাসিন্দা।

অভিযোগে তিনি উল্লেখ করেন, বিবাদী আবু ছায়েদ আলী মন্ডল (৪০), পিতা আব্দুস ছাত্তার মন্ডল, মাতা রিনা খাতুন, স্থায়ী ঠিকানা—বেলঘড়ীয়া, পোরশা, নওগাঁ এবং বর্তমানে বারেন্ডা মোল্লা মার্কেট সংলগ্ন, কাশিমপুর, গাজীপুর এলাকায় ভাড়াটিয়া হিসেবে থাকেন।

মৌসুমি বেগম জানান, পাঁচ মাস আগে আবু ছায়েদ আলী মন্ডলের সঙ্গে তার বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই স্বামী নানা অজুহাতে ঝগড়া-বিবাদ করে আসছেন। বিবাহের সময় তিনি নিজের পূর্ববর্তী সংসারের কথা গোপন রাখেন বলে অভিযোগ করেন মৌসুমি।

তিনি আরও জানান, তার গার্মেন্টসের বেতনের সমস্ত টাকা স্বামী নিয়ে নেয় এবং কোনো ভরণপোষণ দেন না। বিভিন্ন সময় মোট ৮০ হাজার টাকা ও ২৮ হাজার টাকার একটি স্মার্টফোন স্বামীর হাতে তুলে দিয়েছেন তিনি।

অভিযোগে বলা হয়, গত ৩০ সেপ্টেম্বর স্বামী বাসায় না ফেরায় মৌসুমি বেগম ফোনে যোগাযোগ করলে আবু ছায়েদ আলী মন্ডল তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তালাক দেওয়ার হুমকি দেন। পরে প্রতিবাদ করলে তিনি মৌসুমিকে খুন করে লাশ গুম করার হুমকিও দেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

ঘটনার পর ভয় ও দুশ্চিন্তায় পড়া মৌসুমি পরিবারের পরামর্শে থানায় অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে কাশিমপুর থানা সূত্রে জানা গেছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com