1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
নোটিশ :
বাল্য বিবাহ প্রতিরোধে “কন্যা সাহসীকা” সম্মাননা পেলেন জিয়ানগরের তহমিনা কুষ্টিয়া ৩আসনের এমপি মূফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। কুষ্টিয়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন সাংবাদিক আল-আমিন সরদারের নামে উকিল নোটিশ ও হুমকির অভিযোগে জিডি কুষ্টিয়ায় দৌলতপুর ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০। কুষ্টিয়ার খাজানগরে খাল দখল ও দূষণে জনজীবন বিপর্যস্ত দেখার যেন কেউ নেই কুষ্টিয়ায় স্বস্তির বাতাস মূল্যবৃদ্ধির মাঝেও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহে রুহুল ফিলিং স্টেশন কুষ্টিয়া মিরপুরে পরিকল্পিত হত্যাকাণ্ডের চার মাস পরও বিচারহীনতা অসহায় পরিবারের আর্তনাদ ভয়াংকর সংকটে পরবে বিএনপি – পলাশ মন্ডল ভয়ংকর সন্ত্রাসী অস্ত্র ধারী এ কে এম নাসির উদ্দিন নান্নু আবারো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার পায় তারা।
সংবাদ শিরোনাম:

তজুমদ্দিনে লালু ডাকাতের তাণ্ডবে এলাকাবাসী আতঙ্কে

  • আপডেটের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৫ বার ভিউ

মোঃ বাহাদুর চৌধুরী
২৬ সেপ্টেম্বর ২০২৫

ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে লালু ডাকাত ও তার সহযোগীদের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকাবাসী। স্থানীয়রা অভিযোগ করছেন,দীর্ঘদিন ধরে লালু ডাকাত সন্ত্রাস, ভয়ভীতি ও মারধরের মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সৃষ্টিধর গুহ নদীভাঙনে বিলীন হওয়ার পর ভাসমান গৃহহীন মানুষের জন্য তৈরি হওয়া আদর্শ গ্রামের বাসিন্দা সেলিম মাঝিকে (পিতা: মৃত আব্দুর রহিম) গতকাল ২৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ১২টার দিকে লালু ডাকাত, নেসার উদ্দিনসহ প্রকাশ্যে অস্ত্রের মুখে তুলে নিয়ে বেধড়ক মারধর করে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কাজল পাটোয়ারীসহ ৩–৪ জন এলাকাবাসী।

মারধরের পর গুরুতর আহত সেলিম মাঝিকে স্থানীয় রাজিব পাটোয়ারী উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যান। পরে তাকে চিকিৎসার জন্য তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

প্রায় ১০ দিন আগে লালু ডাকাত আদর্শ গ্রামের কানন নামের এক নারীকে বিয়ে করেছিলেন। বনিবনা না হওয়ায় ওই নারী স্বেচ্ছায় তাকে ডিভোর্স দেন। এ নিয়ে লালু ক্ষুব্ধ হয়ে ওঠেন।

গতকাল দুপুরে এ ঘটনাকে কেন্দ্র করে লালু সেলিম মাঝির বাড়িতে গিয়ে তার স্ত্রী ও ১৩ বছরের কন্যাকে ধর্ষণের হুমকি দেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে সেলিম মাঝি ও তার স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা হলে এক পর্যায়ে সেলিম মাঝির স্ত্রীকে মারধর করা হয়। তাই সেলিম মাঝি ও তার স্ত্রী মিলে তাকে আটক করে পরে লালুর মা এসে সমঝোতার আশ্বাস দিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন।

কিন্তু একই রাতেই সেলিম মাঝি নদীতে যাওয়ার পথে লালুর বাড়ির সামনে ফের তার উপর সশস্ত্র হামলা চালানো হয়। সেলিম মাঝির দাবি, থানায় অভিযোগ জানাতে গেলে ডিউটি অফিসার আগে চিকিৎসা নিতে বলেন। ফলে আতঙ্কে তিনি ও তার পরিবার এখন প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com