1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের বিচার কোথায়? — কোরআনের ন্যায়বিচারের আলোকে নারী-পুরুষ উভয়ের সুরক্ষা চাই। আমতলীতে কাজ শেষের আগেই সড়ক ধসে খালে, যান চলাচল বন্ধ এইচএসসি পরীক্ষার্থী আরিফের ওপর হামলার অভিযোগ তজুমদ্দিনে মাদকবিরোধী অভিযানে চা-দোকানি আটক, ইয়াবার সংখ্যা নিয়ে বিভ্রান্তি মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
সংবাদ শিরোনাম:

বোচাগঞ্জে জামায়াত ইসলামীর বিক্ষোভ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৬ বার ভিউ

মোঃ আসাদ আলী
বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি

জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বোচাগঞ্জ উপজেলা জামায়াত। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল পাঁচটায় সেতাবগঞ্জ কামিল মাদ্রাসা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এসে শেষ হয়।

মিছিল শেষে সমাবেশে বোচাগঞ্জ উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি সানাউল্লাহ আহমেদের সঞ্চালনায়। স্বাগত বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আমিনুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী এ কে এম আফজালুল আনাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি এরশাদুল ইসলাম, উপজেলা কর্ম পরিষদের সদস্য মোমিনুল ইসলাম, বিরল উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা মো. আব্দুর রশিদ ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিরল উপজেলা সভাপতি নাজমুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, “জুলাই সনদের ভিত্তিতে গণতান্ত্রিক সংস্কার এখন সময়ের দাবি। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন ছাড়া জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে না।” তারা আরও অভিযোগ করেন, ৫ আগস্টের পর থেকে একটি দল নব্য স্বৈরাচারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

সমাবেশে নানা শ্লোগানে মুখরিত হয় চারপাশ—“নারায়ে তাকবীর আল্লাহু আকবার”, “জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার”, “ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না”, “দালালী না রাজপথ, রাজপথ রাজপথ” প্রভৃতি।

আয়োজকরা জানান, শান্তিপূর্ণ এ মিছিল ও সমাবেশে উপজেলার ও ইউনিয়নের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com