1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
নোটিশ :
এইচএসসি পরীক্ষার্থী আরিফের ওপর হামলার অভিযোগ তজুমদ্দিনে মাদকবিরোধী অভিযানে চা-দোকানি আটক, ইয়াবার সংখ্যা নিয়ে বিভ্রান্তি মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস
সংবাদ শিরোনাম:

ভুয়া আইডি থেকে সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার : সাংবাদিক সমাজের তীব্র নিন্দা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৮ বার ভিউ

নিজস্ব প্রতিবেদক
সৈরাচারমুক্ত সুবিধাবাদ বিরোধী এক্সপ্রেস” নামের ভুয়া আইডিসহ সামাজিক যোগাযোগমাধ্যমের একাধিক ভুয়া অ্যাকাউন্ট থেকে সাংবাদিকদের ছবি ও ভিডিও ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে। এসব অপপ্রচারের মাধ্যমে জাতির বিবেক হিসেবে পরিচিত সাংবাদিকদের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানো এবং মব সৃষ্টি করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে সাংবাদিক সমাজ সরকারের প্রতি কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে। বিভিন্ন সাংবাদিক সংগঠনও এ ঘটনাকে ‘নেক্কারজনক’ উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।অভিযোগ করা হয়, বিগত সরকারের এমপি-মন্ত্রী কিংবা বিভিন্ন অনুষ্ঠানে সাংবাদিকদের দায়িত্ব পালনের অংশ হিসেবে তোলা ছবিগুলোকে উদ্দেশ্যমূলকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এসব ভুয়া পোস্টে বিএনপির নাম ব্যবহার করা হলেও প্রকৃতপক্ষে তারা কিছুই জানে না। বরং সাংবাদিকদের বিএনপির বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলার ষড়যন্ত্রের অংশ হিসেবে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে বলে মনে করছেন অনেকেই। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন ২০২৬ সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের প্রতি রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা অনেক বেড়েছে। এ সময় তাদের বিভ্রান্ত ও ক্ষুব্ধ করার জন্য অপপ্রচারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে একটি চক্র। নাম প্রকাশ না করার শর্তে এক ভুক্তভোগী সাংবাদিক বলেন,“আমি ২০ বছর ধরে সাংবাদিকতা করছি। দায়িত্ব পালনের স্বার্থে সবসময় রাজনীতিক ও বিশিষ্টজনদের কাছাকাছি থাকতে হয়, তাদের সাক্ষাৎকার নিতে হয়, সংবাদ সম্মেলন কাভার করতে হয়। এর মধ্যে কিছু ছবি থাকতেই পারে। কিন্তু এখন সেই ছবিগুলো বিকৃতভাবে ব্যবহার করে আমার মতো সাংবাদিকদের হেয় করা হচ্ছে—এটা অত্যন্ত দুঃখজনক।”
তিনি অভিযোগ করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর একটি চক্র নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। মিথ্যা মামলা, চাঁদাবাজি, ভয়-ভীতি প্রদর্শনসহ ফেসবুকে সম্মানী ব্যক্তিদের ছবি ব্যবহার করে টাকা হাতিয়ে নেওয়ার কাজ করছে তারা। যারা টাকা দিচ্ছে না, তাদেরকে পুলিশের মাধ্যমে হয়রানি করার ঘটনাও ঘটছে। এর সাথে কিছু অসাধু পুলিশ সদস্যও জড়িত বলে তিনি দাবি করেন।
সাংবাদিক সংগঠনগুলোর নেতারা বলেন,“ভুয়া আইডি ব্যবহার করে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার শুধু ব্যক্তি নয়, রাষ্ট্রের জন্যও হুমকি। এ চক্রকে দ্রুত আইনের আওতায় না আনলে মুক্ত সাংবাদিকতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সাংবাদিক সমাজের দাবি, সরকারকে জরুরি ভিত্তিতে ডিজিটাল সিকিউরিটি আইনসহ বিদ্যমান আইনের আওতায় এসব ভুয়া আইডি চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। একইসাথে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে একটি স্বাধীন সেল গঠন করা জরুরি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com