1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
ভোলার দৌলতখানে রেজবি বেগম (২২) নামের এক ওমান প্রবাসীর স্ত্রী’র লাশ উদ্ধার করেছে পুলিশ। বোরহানউদ্দিন সাচড়া ইউনিয়নে চাঁদার জন্য দোকান ঘর ভাঙচুর এমন অভিযোগ করছেন এক অসহায় পরিবার দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার, ভালো দামের আশায় চাষি-ব্যবসায়ীরা গড়াই নদী রক্ষায় কুষ্টিয়ায় নদী পরিব্রাজক দলের ভাসমান সভা ও নদী পরিদর্শন ভোলা জেলার লালমোহন থানা পুলিশের অভিযানেঃ-১০০ (‌‌একশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। বিনা পারিশ্রমিকে এক হাজারেরও বেশি মৃতদেহের গোসল ও কাফনের কাজ করা আব্দুল খালেক ঢালী জীবনের শেষ সময়ে এখন নিজেই অসহায়। দীঘিনালা ৭ বিজিবি ব্যাটালিয়ন এর ৬৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী ইলিশার হাট বাজার মহাসড়কের ব্রিজে বড় ধরনের ফাটল, দুর্ঘটনার আশঙ্কা এক সময়ের আনোয়ার আলী আবার ফিরছেন তার চিরাচরিত হীন রুপে। মাদক সেবী নয়, মাদক সম্রাট ধরার দাবি—তবেই মাদকমুক্ত হবে ভোলা
সংবাদ শিরোনাম:

নবীগঞ্জে পূজা উদযাপন পরিষদের সাথে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮০ বার ভিউ

মোহাম্মদ মিজান খান
হবিগঞ্জ জেলা প্রতিনিধি।।

আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে নবীগঞ্জে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টায় নবীগঞ্জ শহরের আরজু হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নবীগঞ্জ পৌর জামায়াতের আমীর সোহেল আহমদ এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারী মাষ্টার এম এ মুসা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের এমপি প্রার্থী মোঃ শাহজান আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আশরাফ আলী, উপজেলা সেক্রেটারী সাইদুল হক চৌধুরী সাদিক, পৌর জামায়াতের নায়েবে আমির মাওলানা এমাদুল হক,ব্যাবসায়ী সংগঠন আইবিডব্লিউ এফের উপজেলা সভাপতি এহসানুল হাদী রোমান।

এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বাবু রঙ্গলাল রায়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক নীল কণ্ঠ দাশ সামন্ত নন্টি, গোবিন্দ জিউড় আখড়া সভাপতি অজিত কুমার দাশ, সাধারণ সম্পাদক লিটন দেব নাথ, উপজেলা পূজা উদযাপন পরিষদের অর্থ সম্পাদক চারু দেব, উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট আহবায়ক অনন্ত কুমার দাশ, পৌর আহবায়ক বিভু, আচার্য্য, গীতা শিক্ষক সঞ্জয় দাশ, নিদেশ দাশ,দিপক পাল,হিমাংশ সরকার, মৃনাল কান্দি রায় প্রমুখ।

বক্তারা বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জামায়াতে ইসলামী সব ধরনের সহযোগিতা করবে। তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় একসাথে কাজ করার আহ্বান জানান।

সভায় উপজেলার পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ এবং জামায়াতের স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com