1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
নোটিশ :
কুঞ্জেরহাট বাজারে প্রকাশ্যে মারধরের অভিযোগ, অভিযুক্ত মনির মাতব্বর—জনমনে তীব্র ক্ষোভ মঠবাড়িয়ায় হাতুড়ি দিয়ে পিটিয়ে এসএসসি পরীক্ষার্থীর হাত ভেঙে দেয়ার অভিযোগ চাচার বিরুদ্ধে বাল্য বিবাহ প্রতিরোধে “কন্যা সাহসীকা” সম্মাননা পেলেন জিয়ানগরের তহমিনা কুষ্টিয়া ৩আসনের এমপি মূফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। কুষ্টিয়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন সাংবাদিক আল-আমিন সরদারের নামে উকিল নোটিশ ও হুমকির অভিযোগে জিডি কুষ্টিয়ায় দৌলতপুর ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০। কুষ্টিয়ার খাজানগরে খাল দখল ও দূষণে জনজীবন বিপর্যস্ত দেখার যেন কেউ নেই কুষ্টিয়ায় স্বস্তির বাতাস মূল্যবৃদ্ধির মাঝেও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহে রুহুল ফিলিং স্টেশন কুষ্টিয়া মিরপুরে পরিকল্পিত হত্যাকাণ্ডের চার মাস পরও বিচারহীনতা অসহায় পরিবারের আর্তনাদ
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ২৭ জন প্রাথমিকভাবে নির্বাচিত

  • আপডেটের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৩ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার।
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

বাংলাদেশ পুলিশে সেবার ব্রতে চাকরি” স্লোগানকে সামনে রেখে সম্পূর্ণ মেধা,যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কুষ্টিয়া পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

কুষ্টিয়া জেলার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোঃ মিজানুর রহমান প্রার্থীদের লিখিত,মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী ২৭ জন প্রার্থীর নাম ঘোষণা করেন। এসময় তিনি উত্তীর্ণ প্রার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

ফলাফল ঘোষণার পর অনেক প্রার্থী স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হওয়ায় আবেগপ্রবণ হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান।

পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে বলেন,বাংলাদেশ পুলিশ একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। সততা,নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে দেশসেবার মনোভাব নিয়েই সবাইকে দায়িত্ব পালন করতে হবে।
কুষ্টিয়া জেলায় এবার শতভাগ মেধা,যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতেই ২৭ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।
চূড়ান্ত ফলাফল ঘোষণার সময় নিয়োগ বোর্ডের সদস্যগণ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com