1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
নোটিশ :
ভোলার দৌলতখানে রেজবি বেগম (২২) নামের এক ওমান প্রবাসীর স্ত্রী’র লাশ উদ্ধার করেছে পুলিশ। বোরহানউদ্দিন সাচড়া ইউনিয়নে চাঁদার জন্য দোকান ঘর ভাঙচুর এমন অভিযোগ করছেন এক অসহায় পরিবার দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার, ভালো দামের আশায় চাষি-ব্যবসায়ীরা গড়াই নদী রক্ষায় কুষ্টিয়ায় নদী পরিব্রাজক দলের ভাসমান সভা ও নদী পরিদর্শন ভোলা জেলার লালমোহন থানা পুলিশের অভিযানেঃ-১০০ (‌‌একশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। বিনা পারিশ্রমিকে এক হাজারেরও বেশি মৃতদেহের গোসল ও কাফনের কাজ করা আব্দুল খালেক ঢালী জীবনের শেষ সময়ে এখন নিজেই অসহায়। দীঘিনালা ৭ বিজিবি ব্যাটালিয়ন এর ৬৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী ইলিশার হাট বাজার মহাসড়কের ব্রিজে বড় ধরনের ফাটল, দুর্ঘটনার আশঙ্কা এক সময়ের আনোয়ার আলী আবার ফিরছেন তার চিরাচরিত হীন রুপে। মাদক সেবী নয়, মাদক সম্রাট ধরার দাবি—তবেই মাদকমুক্ত হবে ভোলা
সংবাদ শিরোনাম:

সাংবাদিকের বিরুদ্ধে মনপুরায় মিথ্যা মামলা! হয়রানির ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে সাংবাদিক মহলের তীব্র প্রতিবাদ

  • আপডেটের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৪ বার ভিউ

নিজস্ব প্রতিবেদক, মনপুরা:

ভোলা জেলার মনপুরা উপজেলায় বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ এবং পারিবারিক জমি রক্ষার চেষ্টাকে কেন্দ্র করে সাংবাদিক মোহাম্মদ মেহেদী হাসানের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। এতে ক্ষোভে ফুঁসছে মনপুরার সাংবাদিক সমাজ। তাঁরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

দৈনিক বরিশাল প্রতিদিন, অনলাইন পোর্টাল সকালের শিরোনাম এবং চ্যানেল ভোলা–র মনপুরা উপজেলা প্রতিনিধি মো. মেহেদী হাসান, যিনি ২ নম্বর হাজীরহাট ইউনিয়নের চর ফৈজউদ্দিন গ্রামের স্থায়ী বাসিন্দা ও মো. নাজমুল হক হাওলাদারের ছেলে, তিনি তাঁর বাবার বন্দোবস্তপ্রাপ্ত জমিতে জোরপূর্বক দখলের প্রতিবাদ করলে চিহ্নিত ভূমিদস্যু আঃ রব তালুকদার তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

জানা গেছে, সরকারের কাছ থেকে বৈধভাবে বরাদ্দপ্রাপ্ত প্রায় অর্ধকোটি টাকা মূল্যের জমি ২০০৮ সাল থেকে দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি প্রভাবশালী চক্র। আদালতে একাধিকবার পরাজিত হওয়ার পরও তারা নানা কৌশলে জমি দখল করতে চায়। সর্বশেষ ৭ আগস্ট ২০২৫ তারিখে চাষাবাদে বাধা দেওয়ার জেরে ১২ আগস্ট সাংবাদিক মেহেদী হাসানকে ১ নম্বর আসামি করে মিথ্যা মামলা করে ওই চক্র।
২০০৮ সালে দায়ের করা মূল দেওয়ানি মামলাটি জরিমানাসহ খারিজ হয় ২০১৪ সালের ১৫ এপ্রিল।

পরবর্তীতে আপিল করেও চক্রটি ব্যর্থ হয়।
আদালতের রায় বহাল রেখে জমির মালিকানা বজায় রাখেন নাজমুল হক ও মুসলিম গং।
সাংবাদিক সমাজ বলছে, “এটি চাঁদাবাজির নাটক ও মুখ বন্ধের চক্রান্ত”

এই ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানিয়েছে মনপুরা রিপোর্টার্স ইউনিটি, মনপুরা প্রেসক্লাব, দৈনিক আলোকিত সকাল, স্বাধীন ভাষা, দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা , সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনসহ বিভিন্ন গণমাধ্যম ও সংগঠন।

মনপুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মহিব্বুল্লাহ ইলিয়াছ ও সাধারণ সম্পাদক মো. লোকমান খান এক বিবৃতিতে বলেন:
“একজন সৎ ও সাহসী সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মতো কাল্পনিক অভিযোগ তুলে সমাজে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এই মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।”
সদস্য সচিব কামরুল হোসেন (সুমন) বলেন:
এই মামলা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। এটি শুধুমাত্র সাংবাদিকতার পথ রুদ্ধ করতে দায়ের করা হয়েছে।

দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদের প্রধান উপদেষ্টা-ভোলা জেলার শ্রমিক নেতা বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব জামাল উদ্দিন (জামাল) বলেন সাংবাদিকদের মুখ বন্ধ করতে মিথ্যা মামলা, দমন-পীড়ন, ভয়ভীতি প্রদর্শনের ঘটনা নতুন নয়। কিন্তু মনপুরার ঘটনা স্পষ্ট করে দিয়েছে — প্রশাসনের নীরবতা এবং দখলদার চক্রের দৌরাত্ম্য কতটা ভয়াবহ হতে পারে।
এই ঘটনার প্রতি দেশজুড়ে সাংবাদিক সমাজের দৃষ্টি আকর্ষণ করছি। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে দমন করার সকল অপচেষ্টা প্রতিহত করতে হবে এখনই।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com