1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
নোটিশ :
এইচএসসি পরীক্ষার্থী আরিফের ওপর হামলার অভিযোগ তজুমদ্দিনে মাদকবিরোধী অভিযানে চা-দোকানি আটক, ইয়াবার সংখ্যা নিয়ে বিভ্রান্তি মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস
সংবাদ শিরোনাম:

খুলনায় গৃহবধূরহত্যা না আত্মহত্যা

  • আপডেটের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৮০ বার ভিউ

দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ
বিশেষ প্রতিনিধি
মোঃ শাহিন হাওলাদার

খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোহাটি গ্রামের বদর শেখের পুত্র জুয়েল শেখের স্ত্রী পুতুলের (২৫) মৃত্যু নিয়ে এলাকায় গুঞ্জন উঠেছে। পুতুলের মৃত্যু আত্নহত্যা না হত্যা?
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোহাটি গাজী পাড়ায় জুয়েল শেখের স্ত্রী পুতুলের মৃত্যু হয়েছে। জুয়েল শেখের পরিবারের দাবী পুতুল গলায় ফাঁস নিয়ে আত্নহত্যা করেছে। গত শনিবার (৩০আগস্ট) সকাল ৬ টার দিকে লাখোহাটি গাজী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ৯ বছর আগে পুতুলের সঙ্গে জুয়েলের বিয়ে হয়। পুতুল বরিশালের জাহাঙ্গীর ফকিরের কন্যা। বিয়ের পর থেকে এ পর্যন্ত তাদের মধ্যে তেমন কোনো ঝগড়া বিবাদ বা মারামারির ঘটনা ঘটে নি। নিহত পুতুল মানসিকভাবে অসুস্থ ছিল। পুতুল ৩ সন্তানের মা। বড় ছেলের বয়স ৭ বছর এবং সে প্রতিবন্ধী। জুয়েল দীর্ঘদিন যাবৎ প্রবাসে ছিল। ১৫ দিন আগে বাড়ি এসেছে। তাদের স্বামী-স্ত্রীর মধ্যে কোনো কলহ বিবাদ হয়নি।
জুয়েল আরও জানায়, পুতুল শনিবার সকালে ঘুম থেকে উঠে থালাবাসন পরিস্কার করতে যায়। কিছু সময় পর পুতুলের শাশুড়ী তাকে ডাকাডাকি করেন। কিন্তু তার কোনো সাড়া না পেয়ে তিনি বাইরে আসেন এবং দেখেন তাদের ঘরের গ্রীলের উপরের রডের সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে। এটা দেখার পর তার শাশুড়ী চিৎকার দেয় তার চিৎকারে পুতুলের স্বামী ও এলাকাবাসী ছুটে আসেন এবং তাকে সেখান হতে নিচে নামায় এবং স্থানীয় ডাক্তারকে খবর দেয় সঙ্গে সঙ্গে ডাক্তার আসেন এবং তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে আসে এবং লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করেছে।
দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন বলেন, লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। পোস্ট মার্টেম রিপোর্ট এলে হত্যার সঠিক কারণ জানা যাবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com