1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের বিচার কোথায়? — কোরআনের ন্যায়বিচারের আলোকে নারী-পুরুষ উভয়ের সুরক্ষা চাই। আমতলীতে কাজ শেষের আগেই সড়ক ধসে খালে, যান চলাচল বন্ধ এইচএসসি পরীক্ষার্থী আরিফের ওপর হামলার অভিযোগ তজুমদ্দিনে মাদকবিরোধী অভিযানে চা-দোকানি আটক, ইয়াবার সংখ্যা নিয়ে বিভ্রান্তি মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
সংবাদ শিরোনাম:

ভাইয়ের চোখ তুলে নেওয়া সেই ঘটনার সবশেষ যা জানা গেল।

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৭৫ বার ভিউ

দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ
বিশেষ প্রতিনিধি
মোঃ শাহিন হাওলাদার

দুই-তিনজন মিলে এক ব্যক্তিকে মাটিতে চেপে ধরে আঙুল দিয়ে তার চোখ তুলে নেওয়ার ২৮ সেকেন্ডের একটি ভিডিও গত ২৩ আগস্ট রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে জানা যায়, ঘটনাটি বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর গ্রামের।  
জানা গেছে, পারিবারিক দ্বন্দ্বের জেরে দুই ভাইয়ের অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন রিপন ব্যাপারী (৩৬) নামের এক যুবক। বাবার সামনেই তার দুই চোখ উপড়ে ফেলা হয়।

স্থানীয়দের তথ্যমতে, রিপন দীর্ঘদিন ঢাকায় বসবাস করতেন এবং বিভিন্ন সময়ে চুরি, ছিনতাই ও প্রতারণার মাধ্যমে সংগ্রহ করা প্রায় ৩৫ লাখ টাকা ও ৪০ ভরি স্বর্ণ পরিবারের কাছে গচ্ছিত রাখেন। প্রায় ৩ মাস আগে রিপন সেই টাকা ও স্বর্ণ ফেরত চেয়ে দুই ভাইয়ের সঙ্গে বিরোধের সূচনা হয়। একাধিক সালিশ বৈঠকের পরও সমাধান হয়নি।
এ নিয়ে গত ২২ আগস্ট রিপন ফের টাকা চাইলে দুই ভাইয়ের (রোকন ব্যাপারী ও স্বপন ব্যাপারী) মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। রাত ১১টার দিকে বাবা আশেদ ব্যাপারী ক্ষিপ্ত হয়ে রিপনকে মারধর করেন এবং চোখ তুলে নির্দেশ দেন। বাবার নির্দেশে মেজো ও ছোট ভাই রিপনকে অমানবিকভাবে নির্যাতন করে চোখ উপড়ে ফেলে। পরে রিপনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয় যায়। বর্তমানে তিনি ঢাকার জাতীয় চক্ষু ইন্সটিটিউটে চিকিৎসাধীন। 
রিপনের ছেলে আব্দুর রহমান বলেন, আমার বাবার গচ্ছিত টাকা আর স্বর্ণ আত্মসাৎ করার জন্যই চাচারা বাবাকে অন্ধ করে দিয়েছে। আগেও তারা বাবাকে মারধর করেছে, এবার চোখই তুলে নিলো।
বড় ভাই খোকন ব্যাপারী জানান, বাবার সামনেই এই ঘটনা ঘটেছে। বাবা নির্দেশ না দিলে রোকন আর স্বপন এতটা করতে পারত না।

মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ বলেন, ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে গেছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে তদন্ত চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com