1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
নোটিশ :
এইচএসসি পরীক্ষার্থী আরিফের ওপর হামলার অভিযোগ তজুমদ্দিনে মাদকবিরোধী অভিযানে চা-দোকানি আটক, ইয়াবার সংখ্যা নিয়ে বিভ্রান্তি মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস
সংবাদ শিরোনাম:

ভিক্ষুকের’ বাসায় পুলিশের অভিযানে মিলল ৪ ভরি স্বর্ণ ও সাড়ে ৪ লাখ টাকা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৬৫ বার ভিউ

দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ
বিশেষ প্রতিনিধি
মোঃ শাহিন হাওলাদার

চট্টগ্রামের সাতকানিয়ায় ভিক্ষুক সেজে চুরির অভিযোগে তসলিমা আক্তার (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তার বাসায় তল্লাশি চালিয়ে চার ভরি স্বর্ণ ও সাড়ে চার লাখ টাকা উদ্ধার করা হয়।
সোমবার (২৫ আগস্ট) রাতে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাঠগড় এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত তসলিমা বেগমের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। তিনি মৃত জয়নাল আবেদীনের স্ত্রী।
পুলিশ জানায়, নিজেকে ভিক্ষুক পরিচয় দিলেও কৌশলে বিভিন্ন এলাকা থেকে টাকা ও মালামাল চুরি করতেন তাসলিমা। ভিক্ষুক সেজে চুরি করাই ছিল তার মূল পেশা।
লোহাগাড়া পুলিশের সূত্র জানায়, গত বৃহস্পতিবার খাদিজাতুল কোবরা নামে এক প্রবাসীর স্ত্রী লোহাগাড়া থেকে কক্সবাজারে যাওয়ার জন্য বাস স্টেশনে অপেক্ষা করছিলেন। ওই সময় কয়েকজন ভিক্ষুক তার কাছে ভিক্ষা চাইতে থাকেন। ভিক্ষুকদের কয়েকজন হঠাৎ নিজেদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু করে দেন। খাদিজাতুল বিষয়টির সমাধান করতে গেলে ভিক্ষুক তসলিমা কৌশলে খাদিজাতুলের কাধে থাকা ব্যাগের চেইন খুলে ২ ভরি ওজনের স্বর্ণ নিয়ে পালিয়ে যান। পরে ভুক্তভোগী অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে থানায় মামলা করেন

এ বিষয়ে লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহেদ হোসেন জানান, থানায় মামলা হওয়ার পর অভিযানে নামে পুলিশ। পরে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি শনাক্ত করে ওই গ্রেপ্তার করা হয়। 
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত ভিক্ষুক তসলিমা আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com