1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
নোটিশ :
ভোলায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। দীঘিনালায় মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনকে কারাদণ্ড। ভোলা সদর হাসপাতালে সেবার মান নিয়ে অভিযোগে উত্তাল জনমত বোরহানউদ্দিনে সংঘর্ষ ইস্যু: সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করলেন প্রেসক্লাব সম্পাদক সোহেল মাহমুদ জ্ঞান, সততা ও ত্যাগের প্রতীক ইউনিফর্ম—নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন অপপ্রচারের শিকার ছাত্রদল নেতা ইয়ামিন নোমান: বৈধ বিয়েকে ‘বিবাহিত প্রেমিকা’ বলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ভোলার দৌলতখানে রেজবি বেগম (২২) নামের এক ওমান প্রবাসীর স্ত্রী’র লাশ উদ্ধার করেছে পুলিশ। বোরহানউদ্দিন সাচড়া ইউনিয়নে চাঁদার জন্য দোকান ঘর ভাঙচুর এমন অভিযোগ করছেন এক অসহায় পরিবার দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার, ভালো দামের আশায় চাষি-ব্যবসায়ীরা গড়াই নদী রক্ষায় কুষ্টিয়ায় নদী পরিব্রাজক দলের ভাসমান সভা ও নদী পরিদর্শন
সংবাদ শিরোনাম:

কুয়াকাটায় কম্বলে মোড়ানো যুবকের মরদেহ।

  • আপডেটের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৫৯ বার ভিউ

মোঃ অনিকুল ইসলাম উজ্জ্বল নিজস্ব প্রতিবেদক কুয়াকাটা

 পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের সূর্যোদয় পয়েন্ট সংলগ্ন গঙ্গামতি এলাকায় অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির মরদেহ ভেসে এসেছে। শনিবার (২৩ আগস্ট) সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। তিনি বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গঙ্গামতির সূর্যোদয় পয়েন্ট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহটির গায়ে একটি লাল কম্বল মোড়ানো ছিল।’

স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, ‘সকালে আমরা সমুদ্রপাড়ে ঘুরতে গিয়ে মরদেহটি দেখতে পাই। পরে পুলিশকে খবর দেই। ধারণা করছি এটি ডুবে যাওয়া ট্রলারের কোনো জেলের লাশ হবে।’

আরেকজন প্রত্যক্ষদর্শী আব্দুর রহিম জানান, ‘দূর থেকে লাল কম্বল মোড়ানো কিছু ভেসে আসতে দেখি। কাছে গিয়ে বুঝতে পারি এটি একটি লাশ। বিষয়টি ভয়াবহ মনে হওয়ায় আমরা পুলিশকে খবর দেই।’

এ বিষয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, ‘মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com