1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
নোটিশ :
মঠবাড়িয়ায় ইউএনওর হস্তক্ষেপে অবশেষে পরীক্ষায় বসছে সেই বিথী জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় দেড় হাজারের বেশি প্রাণহানি, ধর্ষণ-নির্যাতন ও মব সহিংসতায় উদ্বেগজনক মদনপুরবাসীর আস্থার প্রতীক: সমাজসেবক আলহাজ্ব জামাল উদ্দিন চকেট: কুষ্টিয়ার হরিপুর পদ্মার চরে রক্তাক্ত রাত কাকন বাহিনীর হামলায় ওসিসহ ৫ নৌপুলিশ সদস্য গুলিবিদ্ধ কুঞ্জেরহাট বাজারে প্রকাশ্যে মারধরের অভিযোগ, অভিযুক্ত মনির মাতব্বর—জনমনে তীব্র ক্ষোভ মঠবাড়িয়ায় হাতুড়ি দিয়ে পিটিয়ে এসএসসি পরীক্ষার্থীর হাত ভেঙে দেয়ার অভিযোগ চাচার বিরুদ্ধে বাল্য বিবাহ প্রতিরোধে “কন্যা সাহসীকা” সম্মাননা পেলেন জিয়ানগরের তহমিনা কুষ্টিয়া ৩আসনের এমপি মূফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। কুষ্টিয়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন সাংবাদিক আল-আমিন সরদারের নামে উকিল নোটিশ ও হুমকির অভিযোগে জিডি
সংবাদ শিরোনাম:

কেশবপুরে বিদ্যানন্দকাঠী ইউনিয়নে নারী সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১১৫ বার ভিউ

কেশবপুরে বিদ্যানন্দকাঠী ইউনিয়নে নারী সমাবেশ অনুষ্ঠিত

হাফিজুর রহমান (যশোর) প্রতিনিধি

কেশবপুর উপজেলার ৪ নং বিদ্যানন্দকাঠী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ভান্ডারখোলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন
বিএনপির উদ্যোগে নারী সমাবেশ অনুষ্টিত হয়েছে।

উক্ত সমাবেশে উপজেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি রেহানা আজাদ উপস্তিত সমাবেশে বলেন, আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। ৩১ দফা বাস্তবায়ন হলে নারীদের অধিকার নিশ্চিত হবে। মানুষের কথা বলার অধিকার থাকবে। আমাদের দেশের নারীরা পারে দেশকে এগিয়ে নিয়ে যেতে। নারীরা দেশ গড়ার মূল কারিগর। দেশের নারীরা এখন অনেক সচেতন। মিথ্যা কিছু বলে তাদের বোঝানো যাবে না। গতকাল (২১ই আগষ্ট)বৃহস্পতিবার বিকাল তিনটার সময় বিদ্যানন্দকাঠী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ভান্ডারখোলা মাঠে অনুষ্ঠিত নারী সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা শহীদ জিয়ার সৈনিক । আমরা বেগম খালেদা জিয়াকে ভালোবাসি। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার ওপর অত্যাচার নির্যাতন চালানো হয়েছে। এমন একজন মতৃতুল্য নেত্রীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছিল। যেটা ছিল পরিত্যক্ত কারাগার। সেখানে কোন মানুষ বাস করতে পারে না। স্যাঁতস্যাঁতে একটি রুমে আমাদের মাতৃতুল্য নেত্রীকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। মিথ্যা মামলা দিয়ে ও খুন-গুম করে বিএনপিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করে কিন্তু আওয়ামী লীগ তা করতে পারেনি। শহীদ জিয়ার আদর্শে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যিনি কখনো কোন নির্বাচনে হারেননি। প্রতি নির্বাচনে পাঁচটি আসনে নির্বাচন করে জয়ী হয়েছেন তিনি। উন্নত চিকিৎসার জন্য তার পরিবারের পক্ষ থেকে বারবার আবেদন করা হয়েছিলো শেখ হাসিনার কাছে।
কিন্তু তা প্রত্যাখ্যান করা হয়েছিল। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে ভয় পায় শেখ হাসিনা। তারা বিএনপিকে ভয় পায়। এ জন্য ১৬টি বছর নির্বাচনের নামে প্রহসন হয়েছে।তিনি বিদ্যানন্দকাঠী ইউনিয়নে, বর্ষা ও এলাকার বন্যার পরও সমাবেশে এতলোক সমাগম হবার জন্য রেহানা আজাদ আবেগ আপ্লুত হয়ে পড়েন।তিনি কেশবপুরের মধ্যো বিদ্যানন্দকাঠী ইউনিয়নে এত লোক সমাগম হবার জন্য সমাবেশে উপস্তিত মা বোনদের অভিনন্দন জানান।

ইউনিয়ন বিএনপির সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক,সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, দপ্তর সম্পাদক ফারুখ খান,আরও উপস্তিত ছিলেন,উপজেলা যুবদলের সদস্য সচিব পদপ্রার্থী মেহেদী হাসান হিমেল, ছাত্তদলের আহবায়ক আজিজুর রহমান আজিজ সহ অনন্য নেতৃবৃন্দ।

এ সমাবেশে আরো বক্তব্য রাখেন,উপজেলা মহিলা দলনেত্রী নুরুন্নাহার নুরি, আরও উপস্তিত ছিলেন জেলা সহ-সম্পাদিকা নাজমা সুলতানা, উপজেলা নেত্তী রুবি খাতুন,ভান্ডারখোলা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি শহিদুল ইসলাম,দুই নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান,ইউনিয়নের কোষাধক্ষ্য সমারুল ইসলাম প্রমুখসহ অনেকে। এ সময় ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ ইউনিয়নের প্রায় দুই হাজার নারী কর্মীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com