1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
নোটিশ :
দুমকিতে পল্টুন থেকে পড়ে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার। স্বজনদের কাছে হস্তান্তর। নিজের অপকর্ম ঢাকতে সোনাব্যবসায়ী মীর শাহিনের সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ৭ বিজিবির উদ্যোগে জনকল্যাণ ও জননিরাপত্তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ভোলা জেলার মাটিতে আজ আবারও ফিরে এলেন সংগ্রাম, ত্যাগ আর সাহসের প্রতীক—গজনবি টিপু। মঠবাড়িয়ায় ইউএনওর হস্তক্ষেপে অবশেষে পরীক্ষায় বসছে সেই বিথী জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় দেড় হাজারের বেশি প্রাণহানি, ধর্ষণ-নির্যাতন ও মব সহিংসতায় উদ্বেগজনক মদনপুরবাসীর আস্থার প্রতীক: সমাজসেবক আলহাজ্ব জামাল উদ্দিন চকেট: কুষ্টিয়ার হরিপুর পদ্মার চরে রক্তাক্ত রাত কাকন বাহিনীর হামলায় ওসিসহ ৫ নৌপুলিশ সদস্য গুলিবিদ্ধ কুঞ্জেরহাট বাজারে প্রকাশ্যে মারধরের অভিযোগ, অভিযুক্ত মনির মাতব্বর—জনমনে তীব্র ক্ষোভ মঠবাড়িয়ায় হাতুড়ি দিয়ে পিটিয়ে এসএসসি পরীক্ষার্থীর হাত ভেঙে দেয়ার অভিযোগ চাচার বিরুদ্ধে
সংবাদ শিরোনাম:

চরফ্যাশনের ইত্যাদি অনুষ্ঠানে অপপ্রচার: নির্বাহী কর্মকর্তাকে ঘিরে বিভ্রান্তি, সাংবাদিক মহলের প্রতিবাদ

  • আপডেটের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১২৭ বার ভিউ

নিজস্ব প্রতিনিধি দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ।

আল্লাহ তাআলা কাউকে সম্মান দান করলে সেই ইজ্জত কোনো অপপ্রচার দ্বারা নষ্ট করা যায় না। গতকাল চরফ্যাশন উপজেলার টিভি স্কুল মাঠে অনুষ্ঠিত জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদি-তে জনস্রোতের অভূতপূর্ব চিত্র দেখা যায়। মাঠে আনুমানিক পাঁচ থেকে ছয় হাজার মানুষের বসার ব্যবস্থা থাকলেও লাখো মানুষের সমাগম হয়। ফলে অনেকেই রাস্তায়, বিভিন্ন ভবনের ছাদে দাঁড়িয়ে অনুষ্ঠান উপভোগ করেন। এত বিশাল জনসমাগমে স্বাভাবিকভাবেই কিছু অসুবিধা ও সীমাবদ্ধতা দেখা দিতে পারে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু সংবাদ মাধ্যমে প্রচার করা হয়েছে যে চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা শুধুমাত্র পূর্ববর্তী সরকারের ব্যক্তিবর্গকে কার্ড প্রদান করেছেন—যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

বাস্তবে, সংশ্লিষ্ট নির্বাহী কর্মকর্তা বিএনপি, জামাত, নাগরিক কমিটি, এনসিপি সহ সব রাজনৈতিক দলের নেতৃত্বের সঙ্গে সমন্বয় করে কার্ড বিতরণ করেছেন। এতো বিপুল জনগণের মধ্যে প্রত্যেককে আমন্ত্রণপত্র দেওয়া সম্ভব নয়—এটি সহজবোধ্য সত্য।

একজন সম্মানিত প্রশাসনিক কর্মকর্তাকে ঘিরে এ ধরনের যাচাই-বাছাইবিহীন অপপ্রচার দুঃখজনক। একজন সাংবাদিক হিসেবে আমার অনুরোধ, যেকোনো প্রতিবেদন প্রকাশের আগে সরেজমিনে উপস্থিত থেকে বিষয়টি যাচাই করা উচিত।

আমি ব্যক্তিগতভাবে উক্ত নির্বাহী কর্মকর্তার সঙ্গে একাধিক সভা-সমাবেশে অংশগ্রহণ করেছি। তাঁর সততা, নিষ্ঠা ও জনবান্ধব মনোভাব আমাকে মুগ্ধ করেছে। কিন্তু গত দুই মাস ধরে একটি কুচক্রী মহল তাঁকে পরিকল্পিতভাবে অপপ্রচারের শিকার করছে।

এজন্য আমি এ ধরনের বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একজন সম্মানিত ব্যক্তিকে অপমান করা মানে সমাজ ও প্রশাসনের মর্যাদাকে খাটো করা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com