1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
নোটিশ :
দিঘীনালায় সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা ক্লাস, অংশ নিল ৫ শতাধিক শিক্ষার্থী নেতৃত্ব মানে ক্ষমতা নয়, মানুষের সেবা: জামাল উদ্দিন প্রতিবেদনে রেকর্ড হালনাগাদের পরামর্শ, অথচ হালনাগাদের ফাইলই আটকে রেখেছেন তহসিলদার! মিথ্যা চাঁদাবাজি মামলায় সাংবাদিক আসাদ সবুজের জামিন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী লায়ন আব্দুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনির্দিষ্টকালের ছুটিতে। কুষ্টিয়ায় আশঙ্কাজনকভাবে বাড়ছে ডেঙ্গু, ২৫০ শয্যা হাসপাতালেই রোগীর ভিড়। লালমোহনে বিপুল পরিমাণ চোরাচালানকৃত সয়াবিন তেল, ০২টি কাভার্ডভ্যানসহ ৩ জন গ্রেফতার WIPC-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি হলেন শ্রীলঙ্কার সাংবাদিক নেতা রাঙ্গা বান্দারানায়েকে কুষ্টিয়া সদর উপজেলার বংশী তলায় ডিবি পুলিশের অভিযানে দুই সন্ত্রাসী দুটি পিস্তল ও গুলিসহ আটক
সংবাদ শিরোনাম:

পৈতৃক জমিতে চাষ করতে গিয়ে হামলার শিকার রাহাত হাওলাদার! সন্ত্রাসী মিলন গংয়ের রামদা-দাওয়ের ভয়াল তাণ্ডব

  • আপডেটের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৩৪ বার ভিউ

�

নিজস্ব প্রতিবেদক
বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী গ্রামে ঘটে গেছে এক লোমহর্ষক সন্ত্রাসী হামলার ঘটনা।

৩ আগস্ট ২০২৫, রবিবার দুপুর আনুমানিক ২টার দিকে পাতাকাটা গ্রামের বাসিন্দা রাহাত হাওলাদার যখন নিজ পৈতৃক জমিতে ট্রাক্টর দিয়ে চাষাবাদে ব্যস্ত ছিলেন, ঠিক সেই সময় পূর্ব-পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালায় স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী মিলন হাং, পাশা হাং, নাসির হাং ও রাজ্জাক হাং।

স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারীরা রাহাতকে লক্ষ করে এলোপাতাড়ি রামদা দিয়ে কোপাতে থাকে। এতে তার বাম হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত হয়। আহত রাহাতকে দ্রুত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উল্লেখ্য, ভুক্তভোগী রাহাতের এই জমিটি তার পূর্বপুরুষদের সম্পত্তি। দীর্ঘদিন ধরেই সন্ত্রাসী মিলন গংরা উক্ত জমি দখলের অপচেষ্টা চালিয়ে আসছে। গতো পৌষ মাসে ঐ জমির ধান কেটে নিয়ে যায় মিলন বাহিনী, যা নিয়ে আমতলী থানায় একটি মামলা চলমান রয়েছে। উক্ত মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।

এছাড়াও এলাকাবাসী অভিযোগ করেছে, মিলন হাং নিজেকে প্রভাবশালী পরিচয় দিয়ে পল্লী বিদ্যুতের লাইন দেয়ার নাম করে বহু নিরীহ গ্রামবাসীর কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে।

স্থানীয়দের দাবি, দ্রুত মিলন গংদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। অন্যথায়, এলাকায় আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে।

বিষয়টি তদন্ত করে সুষ্ঠু বিচার দাবি করছে এলাকাবাসী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com