1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন
নোটিশ :
মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস বোরহানউদ্দিনে পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ–৫ কিশোরের বিরুদ্ধে মামলা, আটক ৩ “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে নেছারাবাদে নানা কর্মসূচি পালিত
সংবাদ শিরোনাম:

জুলাই ঘোষণাপত্র প্রত্যাখ্যানের ঘোষণা গণ অধিকার পরিষদের — আলোচনার দাবিতে স্পষ্ট অবস্থান

  • আপডেটের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ২২৮ বার ভিউ

মেহেদী হাসান হৃদয়,,

আসন্ন জুলাই ঘোষণাপত্র নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা ও স্বীকৃতি ছাড়া তা মানবে না গণ অধিকার পরিষদ। আজ রোববার সকালে রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ। উপস্থিত ছিলেন দলের জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হাসান, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুনসহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

রাশেদ খান লিখিত বক্তব্যে জানান, অন্তর্বর্তী সরকারের নির্ধারিত সময় অনুযায়ী জুলাই ঘোষণাপত্র প্রকাশের তোড়জোড় চলছে। কিন্তু বিপ্লবের মূল অংশীজনদের সঙ্গে কোনো পরামর্শ না করে এমন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা ইতিহাসের বিকৃতি ছাড়া কিছু নয়।

তিনি বলেন, “জুলাই কারও একার নয়, এটি জাতির সকল মানুষের, সকল অংশগ্রহণকারীর। যদি কোনো নির্দিষ্ট দলকে খুশি করতে এই ঘোষণাপত্র প্রণয়ন করা হয়, তবে তা হবে একাত্তরের মতো ২০২৪ সালের ইতিহাসকেও একপক্ষীয় করে তোলার অপচেষ্টা। এটি হবে জুলাই চেতনার পরিপন্থী।”

তিনি আরও উল্লেখ করেন, ১৪-১৫ বছর ধরে চলা ধারাবাহিক আন্দোলনের ফসল এই ৩৬ দিনের গণ–অভ্যুত্থান। কেবলমাত্র ৩৬ দিনকে সীমাবদ্ধ করে পুরো আন্দোলনের ইতিহাসকে ছোট করে দেখা যাবে না। কোটা সংস্কার আন্দোলন (২০১৮), নিরাপদ সড়ক আন্দোলন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভ্যাটবিরোধী আন্দোলনসহ বহু তরুণ প্রজন্মনির্ভর আন্দোলনের প্রতি যথাযথ স্বীকৃতি দিতে হবে।

গণ অধিকার পরিষদের দাবি, এই ঘোষণাপত্রে রাজনৈতিক দলগুলোর আপসহীন ভূমিকা এবং তরুণ প্রজন্মের অবদানকে গুরুত্বসহকারে তুলে ধরতে হবে। তা না হলে তাঁরা এই ঘোষণাপত্র প্রত্যাখ্যান করবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, সরকার নুরে এরশাদ সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লু খান, সহদপ্তর সম্পাদক শাহ মুহাম্মদ সাগর এবং ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান।

আলোচনা ও স্বীকৃতি ছাড়া জুলাই ঘোষণাপত্র প্রত্যাখ্যান করবে গণ অধিকার পরিষদ

১৪-১৫ বছরের ধারাবাহিক আন্দোলনের ভূমিকা ঘোষণাপত্রে থাকতে হবে

জুলাই কারও একার নয়, সকল অংশগ্রহণকারীর সম্মিলিত প্রয়াসের প্রতীক

৩৬ দিনের আন্দোলন নয়, দীর্ঘ লড়াইয়ের চূড়ান্ত রূপ হলো এই গণ–অভ্যুত্থান

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com