1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
নোটিশ :
ভোলায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। দীঘিনালায় মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনকে কারাদণ্ড। ভোলা সদর হাসপাতালে সেবার মান নিয়ে অভিযোগে উত্তাল জনমত বোরহানউদ্দিনে সংঘর্ষ ইস্যু: সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করলেন প্রেসক্লাব সম্পাদক সোহেল মাহমুদ জ্ঞান, সততা ও ত্যাগের প্রতীক ইউনিফর্ম—নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন অপপ্রচারের শিকার ছাত্রদল নেতা ইয়ামিন নোমান: বৈধ বিয়েকে ‘বিবাহিত প্রেমিকা’ বলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ভোলার দৌলতখানে রেজবি বেগম (২২) নামের এক ওমান প্রবাসীর স্ত্রী’র লাশ উদ্ধার করেছে পুলিশ। বোরহানউদ্দিন সাচড়া ইউনিয়নে চাঁদার জন্য দোকান ঘর ভাঙচুর এমন অভিযোগ করছেন এক অসহায় পরিবার দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার, ভালো দামের আশায় চাষি-ব্যবসায়ীরা গড়াই নদী রক্ষায় কুষ্টিয়ায় নদী পরিব্রাজক দলের ভাসমান সভা ও নদী পরিদর্শন
সংবাদ শিরোনাম:

মেহেরপুরের কৃতী সন্তান সাজনিন হাসান রাত্রির সাফল্য ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ থেকে এলএল.এম ডিগ্রি অর্জন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৬৪ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

মেহেরপুর জেলার গর্ব, কৃতী শিক্ষার্থী সাজনিন হাসান রাত্রি, পিতা হিরক খান, যুক্তরাজ্যের স্বনামধন্য University of Portsmouth থেকে মাস্টার্স অব ল’স (LL.M) ডিগ্রি অর্জন করেছেন। এই কৃতিত্বপূর্ণ অর্জনের জন্য তাঁকে এবং তাঁর পরিবারকে স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক এবং শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। সাজনিন হাসান রাত্রির এই শিক্ষাগত সফলতা শুধু তাঁর পরিবারের জন্যই নয়, বরং গোটা মেহেরপুর জেলার জন্য এক গর্বের বিষয়। তিনি শিক্ষাজীবনে বরাবরই মেধা, অধ্যবসায় ও মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আসছেন। স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবী, শিক্ষক, সমাজসেবক এবং আত্মীয়-স্বজন উপস্থিত থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর ভবিষ্যৎ পথচলার জন্য দোয়া ও শুভকামনা জানান। অনুষ্ঠানে বক্তারা বলেন, সাজনিন হাসান রাত্রির মতো শিক্ষিত ও সচেতন প্রজন্মই একদিন দেশের আইন ও বিচার ব্যবস্থায় গঠনমূলক ভূমিকা রাখবে। তারা আরও বলেন, তাঁর এই অর্জন সমাজের অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সাজনিন হাসান রাত্রির লক্ষ্য হচ্ছে একজন সৎ,ন্যায়পরায়ণ ও মানবিক আইনবিদ হিসেবে সমাজে অবদান রাখা। তিনি যেন আল্লাহর রহমত ও দিকনির্দেশনায় মানুষের পাশে দাঁড়াতে পারেন—এই কামনা করেছেন তিনি নিজেও। সবার কাছে দোয়া চেয়ে সাজনিন হাসান রাত্রি বলেন,আমি চাই আমার অর্জিত জ্ঞান যেন সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগাতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তায়ালা আমাকে জ্ঞান,ন্যায়বিচার ও সফলতা দিয়ে ভূষিত করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com