1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
নোটিশ :
মব ভায়োলেন্স: সামাজিক ব্যাধি, গণতন্ত্রের জন্য অশনিসংকেত অথবা মব ভায়োলেন্স: রাষ্ট্র, সমাজ ও গণতন্ত্রের বিরুদ্ধে এক ভয়াবহ নীরব যুদ্ধ মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে দীঘিনালায় মানববন্ধন ভোলা বোরহানউদ্দিনে ‘ফারিয়া’র প্রতিবাদী মানববন্ধন: “আমরা দালাল নই, সেবার অংশীদার” ফারিয়া স্বরুপকাঠী পশ্চিমাঞ্চল শাখার উদ্যোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন মদনপুর ইউনিয়নে আলোচনার কেন্দ্রে গরিবের বন্ধু সমাজসেবক আলহাজ্ব জামাল উদ্দিন “কোন দল নয়, মানুষের প্রতিনিধি হয়ে কাজ করতে চাই” ভোলা জেলার বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১৭ (সতের) পিঁচ ইয়াবা এবং মাদক বিক্রির ১৩,৬০০/-টাকাসহ ০১ জন পুরুষ আটক। বোরহানউদ্দিনে তুচ্ছ ঘটনায় বাড়িতে ঢুকে হামলা, আহত ৩ *দুলারহাট থানা কর্তৃক জবাইকৃত গরুর ১টি চামড়া ও মাথাসহ ১৫ কেজি মাংস উদ্ধার পূর্বক ২জন গরু চোর গ্রেফতার * সংবাদ প্রকাশে বস্তুনিষ্ঠতা ও সত্য যাচাই জরুরি — সম্মান রেখেই বাস্তবতা তুলে ধরছি: নির্বাচনী প্রতিটি প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান
সংবাদ শিরোনাম:

ক্যান্টনমেন্ট সার্কেল ভূমি অফিস: সিন্ডিকেটে পরিণত হওয়া একটি সরকারি দপ্তর!

  • আপডেটের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৮৮ বার ভিউ

বিশেষ প্রতিবেদন |

ঢাকা ক্যান্টনমেন্ট সার্কেল ভূমি অফিস এখন সাধারণ মানুষের জন্য নয়—এটি পরিণত হয়েছে দুর্নীতিবাজ সিন্ডিকেটের গোপন ঘাঁটিতে। ভূমি সেবা নিতে এসে অসহায় হয়ে পড়েছেন হাজারো ভুক্তভোগী। ঘুষ, দালাল, রাজনৈতিক প্রভাব এবং ভয়ভীতি প্রদর্শন—সবকিছু মিলে একটি “সিস্টেমেটিক দুর্নীতির কারখানায়” পরিণত হয়েছে সরকারি এই অফিস।

গোপন ক্যামেরায় ধরা পড়েছে দুর্নীতির চিত্র

দক্ষিণের অপরাধ সংবাদের অনুসন্ধানে পাওয়া ৪০ মিনিটের একটি ভিডিও ফুটেজে দেখা গেছে:

নামজারির জন্য অফিসে অপেক্ষমাণ এক ব্যক্তিকে ঘুষ না দিলে “সমস্যা সমাধান সম্ভব নয়” বলা হয়।

এসিল্যান্ড মো. বাসিত সাত্তার ফোনে নির্দেশ দেন—“তাড়াতাড়ি মিটমাট করো”।

নগদ অর্থ হাতে নেওয়ার পর ঘুষের অঙ্ক অনুযায়ী ফাইল অগ্রসর করা হয়।

সরাসরি সেবা নয়, সবকিছু চলে দালালের মাধ্যমে
ভুক্তভোগীদের দাবি, ক্যান্টনমেন্ট সার্কেল অফিসে দালাল ছাড়া কোনো সেবা পাওয়া সম্ভব নয়।

পরিচিত কিছু দালাল প্রতিনিয়ত অফিসে ঢুকছে ও দর কষাকষি করছে।

সাধারণ জনগণকে বলা হচ্ছে, “দালাল ছাড়া নামজারি করানো যাবে না।”

এমনকি অফিসের কিছু কর্মচারীও দালাল সিন্ডিকেটের সদস্য হিসেবে কাজ করছেন বলে অভিযোগ।

সরকারি অফিস নয়, যেন ব্যক্তিগত সাম্রাজ্য!
বিকেল ৫টার পর অফিস গেটে তালা ঝুললেও ভেতরে চলে গোপন বৈঠক।

বসুন্ধরা, আসিয়ান সিটি, যমুনা গ্রুপের লোকদের সঙ্গে নিয়মিত বৈঠকের খবর পাওয়া গেছে।

এসিল্যান্ড বাসিত সাত্তার সরকারি দপ্তরকে ‘নিজের অফিসে’ পরিণত করেছেন বলে অভিযোগ।

ঘুষ লেনদেনের দৃশ্য
ফাইল হাতে ঘুষের অঙ্ক নিয়ে দর কষাকষি
দালালের মাধ্যমে ফাইল আগানো
সাংবাদিকদের মোবাইল কেড়ে নেওয়ার মতো ঘটনাও ঘটেছে!
এসিল্যান্ড বাসিত সাত্তার নিজেকে বিএনপির নেতা মির্জা আব্বাসের আত্মীয় দাবি করে বলেন:
“টিভি মিডিয়া আমার হাতে। আমি চাইলে সমস্যার ভেতর সমস্যা তৈরি করতে পারি।”

ঘুষ ছাড়া নামজারি হয় না
অফিসে সরাসরি সেবা বন্ধ,দালাল ছাড়া প্রবেশ নিষেধ
রাজনৈতিক প্রভাব বিস্তার,সাংবাদিকদের হুমকি।

ভুক্তভোগীদের দাবি:
“কাগজ ঠিক থাকলেও ঘুষ না দিলে কাজ হয় না। ফাইল বাতিল করে হাজারো অজুহাত দেয়।”

জনগণের প্রশ্ন:
এত অভিযোগ, ফুটেজ, অডিও থাকার পরও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা নিরব কেন?
তাদের চোখে কি কাঠের চশমা?

দ্রুত এই সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ক্যান্টনমেন্ট সার্কেল ভূমি অফিস সাধারণ মানুষের জন্য আরও ভয়ংকর হয়ে উঠবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com