1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
নোটিশ :
ভোলায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। দীঘিনালায় মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনকে কারাদণ্ড। ভোলা সদর হাসপাতালে সেবার মান নিয়ে অভিযোগে উত্তাল জনমত বোরহানউদ্দিনে সংঘর্ষ ইস্যু: সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করলেন প্রেসক্লাব সম্পাদক সোহেল মাহমুদ জ্ঞান, সততা ও ত্যাগের প্রতীক ইউনিফর্ম—নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন অপপ্রচারের শিকার ছাত্রদল নেতা ইয়ামিন নোমান: বৈধ বিয়েকে ‘বিবাহিত প্রেমিকা’ বলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ভোলার দৌলতখানে রেজবি বেগম (২২) নামের এক ওমান প্রবাসীর স্ত্রী’র লাশ উদ্ধার করেছে পুলিশ। বোরহানউদ্দিন সাচড়া ইউনিয়নে চাঁদার জন্য দোকান ঘর ভাঙচুর এমন অভিযোগ করছেন এক অসহায় পরিবার দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার, ভালো দামের আশায় চাষি-ব্যবসায়ীরা গড়াই নদী রক্ষায় কুষ্টিয়ায় নদী পরিব্রাজক দলের ভাসমান সভা ও নদী পরিদর্শন
সংবাদ শিরোনাম:

চরফ্যাশনে মিথ্যা মামলায় জামিন পেলেন সাংবাদিক বাহাদুর চৌধুরী ও তাহার স্ত্রীসহ একজন

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১২৭ বার ভিউ

চরফ্যাশনে মিথ্যা মামলায় জামিন পেলেন সাংবাদিক বাহাদুর চৌধুরী ও তাহার স্ত্রীসহ একজন

ইয়াসমিন বেগম:
ভোলা জেলার চরফ্যাশন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে মিথ্যা মামলায় জামিন পেয়েছেন দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ–এর সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক বাহাদুর চৌধুরী। জামিন শুনানিতে সাংবাদিক চৌধুরীর পক্ষে যুক্তি উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিক মাতব্বর।

ঘটনার সূত্রপাত শশীভূষণ থানার হাজারিগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের একাধিকবার প্রতারণার অভিযোগে অভিযুক্ত হেনা ওরফে খাদিজা, তার স্বামী বাদাইমা নুরুল ইসলাম ও কবির চৌধুরী কর্তৃক দায়ের করা একটি মিথ্যা মামলার মাধ্যমে। মামলাটি ছিল সি.আর ২১৩/২৫ নম্বরের। অভিযোগকারীরা আদালতে মুখোশ পরে উপস্থিত হলেও সাংবাদিকদের নজর এড়িয়ে যেতে পারেননি হেনা। একপর্যায়ে বিচারকের সামনে কান্নাকাটি করে দাবি করেন, সাংবাদিক চৌধুরী নাকি তাকে আদালতের বারান্দায় হেনস্থা ও ধাওয়া করেছেন।

বিচারক তখন সম্পাদক বাহাদুর চৌধুরীকে এজলাসে ডেকে নিয়ে কোনো ধরনের আদালত অবমাননা না করার নির্দেশ দেন।

এ সময় সাংবাদিক বাহাদুর চৌধুরী আদালতের কাছে বলেন, হেনা ও তার স্বামী ভাদাইমা নুরুল ইসলামকে মানবিক কারণে তার মরহুম পিতা—বীর মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনীর সাবেক সদস্য আব্দুল বাসেত চৌধুরী এবং মাতা হালিমা চৌধুরী জীবিত থাকা অবস্থায় ছোট একটি ছাপড়া ঘরে থাকতে দেন। হেনা, তার ছেলে তুহিন ও মেয়ে এলানা ঐ ঘরেই বসবাস করতেন।

কিন্তু তার বাবা-মায়ের মৃত্যুর পর, কবির চৌধুরীর ইন্ধনে আমার অনুপস্থিতে উক্ত ভাদাইমা পরিবার জোরপূর্বক তার বাড়িতে ঘর নির্মাণ করে। এ নিয়ে বাধা দিলে তাদের পক্ষ থেকে পরিকল্পিতভাবে মাত্র ৫০০ টাকার একটি মহরী দিয়ে সাজানো হয়রানিমূলক মামলা দায়ের করা হয়।

সাংবাদিক বাহাদুর চৌধুরী আরও জানান, এই মামলা সম্পূর্ণভাবে ন্যায়বিচারের পরিপন্থী এবং তার পেশাগত ও পারিবারিক মান-সম্মান ক্ষুণ্ণ করার অপচেষ্টা মাত্র।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com