1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
নোটিশ :
দিঘীনালায় সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা ক্লাস, অংশ নিল ৫ শতাধিক শিক্ষার্থী নেতৃত্ব মানে ক্ষমতা নয়, মানুষের সেবা: জামাল উদ্দিন প্রতিবেদনে রেকর্ড হালনাগাদের পরামর্শ, অথচ হালনাগাদের ফাইলই আটকে রেখেছেন তহসিলদার! মিথ্যা চাঁদাবাজি মামলায় সাংবাদিক আসাদ সবুজের জামিন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী লায়ন আব্দুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনির্দিষ্টকালের ছুটিতে। কুষ্টিয়ায় আশঙ্কাজনকভাবে বাড়ছে ডেঙ্গু, ২৫০ শয্যা হাসপাতালেই রোগীর ভিড়। লালমোহনে বিপুল পরিমাণ চোরাচালানকৃত সয়াবিন তেল, ০২টি কাভার্ডভ্যানসহ ৩ জন গ্রেফতার WIPC-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি হলেন শ্রীলঙ্কার সাংবাদিক নেতা রাঙ্গা বান্দারানায়েকে কুষ্টিয়া সদর উপজেলার বংশী তলায় ডিবি পুলিশের অভিযানে দুই সন্ত্রাসী দুটি পিস্তল ও গুলিসহ আটক
সংবাদ শিরোনাম:

কয়েকটি বাচ্চা এসে জড়িয়ে ধরে বললো, ‘আপু বাঁচাও’

  • আপডেটের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১০১ বার ভিউ

মোঃ বিজয় চৌধুরী

উত্তরা ১৭ নম্বর সেক্টরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন কলেজ ভবনের ওপর বিধ্বস্ত হওয়ার পর, উদ্ধার হওয়া শিক্ষার্থীদের অনেকেই এখনও আতঙ্কে কাঁপছেন। আহতদের অনেকে হাসপাতালে চিকিৎসাধীন। এরইমধ্যে, একাদশ শ্রেণির এক ছাত্রী দক্ষিনের অপরাধ টিভির ক্যামেরায় তুলে ধরেন এক হৃদয়বিদারক মুহূর্ত।

কাঁপা কণ্ঠে তিনি বলেন,

বিস্ফোরণের পর চারপাশে ধোঁয়া আর আগুন। তখন কয়েকটি ছোট বাচ্চা আমার জামা ধরে কাঁদতে কাঁদতে বললো, ‘আপু, বাঁচাও’। আমি কিছুই করতে পারছিলাম না। ওদের মুখের দিকে তাকিয়ে আমার নিজেকে অসহায় মনে হচ্ছিল। আমি শুধু বলছিলাম, আল্লাহ আমাদের রক্ষা করো…

এই মন্তব্যের সময় ছাত্রীটির গলায় আতঙ্ক ও কান্নার দাগ স্পষ্ট ছিল। পাশে থাকা অভিভাবকরা চোখের পানি ধরে রাখতে পারেননি।

একজন প্রত্যক্ষদর্শী জানান, দুর্ঘটনার সময় অনেকেই ভবনের বিভিন্ন কক্ষে আটকা পড়ে। কেউ বের হওয়ার চেষ্টা করছিল, কেউ আবার সহপাঠীকে ধরে বাইরে নিতে চাইছিল।

মানুষের মানবতা তখন দৌড়ে গিয়েছিল আগুনে

উদ্ধারের সময় শিক্ষক, গার্ড ও স্থানীয় অনেকেই প্রাণপণ চেষ্টা করেন শিক্ষার্থীদের বাইরে বের করে আনার। আহতদের একজন অভিভাবক বলেন,

আমি মেয়ের জন্য দৌঁড়াতে গিয়েছিলাম, তখন দেখি অন্য একটা মেয়ে আরেকজনকে ধরে কাঁদছে… ওদের কান্না দেখে আমি নিজেই ভেঙে পড়ি।”

সর্বশেষ পাওয়া তথ্যমতে, এই দুর্ঘটনায় ১৯ জন নিহত ও ১৬৪ জন আহত হয়েছেন। সরকার ঘোষণা করেছে ২২ জুলাই, সোমবার, এক দিনের রাষ্ট্রীয় শোক। বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত হয়েছে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com