1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
নোটিশ :
ভোলায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। দীঘিনালায় মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনকে কারাদণ্ড। ভোলা সদর হাসপাতালে সেবার মান নিয়ে অভিযোগে উত্তাল জনমত বোরহানউদ্দিনে সংঘর্ষ ইস্যু: সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করলেন প্রেসক্লাব সম্পাদক সোহেল মাহমুদ জ্ঞান, সততা ও ত্যাগের প্রতীক ইউনিফর্ম—নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন অপপ্রচারের শিকার ছাত্রদল নেতা ইয়ামিন নোমান: বৈধ বিয়েকে ‘বিবাহিত প্রেমিকা’ বলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ভোলার দৌলতখানে রেজবি বেগম (২২) নামের এক ওমান প্রবাসীর স্ত্রী’র লাশ উদ্ধার করেছে পুলিশ। বোরহানউদ্দিন সাচড়া ইউনিয়নে চাঁদার জন্য দোকান ঘর ভাঙচুর এমন অভিযোগ করছেন এক অসহায় পরিবার দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার, ভালো দামের আশায় চাষি-ব্যবসায়ীরা গড়াই নদী রক্ষায় কুষ্টিয়ায় নদী পরিব্রাজক দলের ভাসমান সভা ও নদী পরিদর্শন
সংবাদ শিরোনাম:

যুক্তরাষ্ট্র প্রবাসী নববধূকে পালাক্রমে ধর্ষণ, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট কলাপাড়ায় ভয়াবহ ডাকাতি

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৮৬ বার ভিউ

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার (১৪ জুলাই) রাতে পৌর শহরের লাগোয়া টিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাদুরতলী গ্রামে এই ঘটনা ঘটে।

জানা গেছে, রাতে একতলা ভবনের বারান্দার গ্রিল কেটে ঘরে ঢোকে ডাকাতদল। তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের একটি কক্ষে নিয়ে হাত, পা ও মুখ বেঁধে জিম্মি করে। পরে আলমারি ও সুকেসের চাবি নিয়ে ১৩ ভরি স্বর্ণালঙ্কার এবং ৫০ হাজার টাকা লুট করে তারা।

এ সময় বাড়ির কর্তার যুক্তরাষ্ট্রপ্রবাসী স্ত্রীকে অন্য একটি কক্ষে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে ডাকাত দলের সদস্যরা।
ভুক্তভোগী নারী সদ্য বিবাহিত বলে জানা গেছে।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যান পটুয়াখালী জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন জাহিদ, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

ওসি জুয়েল ইসলাম জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারায় মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে সন্দেহভাজন শাকিল ও রাসেল নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, দ্রুত সময়ের মধ্যেই অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com