1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
নেছারাবাদে ২২ পিছ ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার : থানায় মামলা কুষ্টিয়া দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযানে সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট জব্দ রুচির মৃত্যুর রহস্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু দীঘিনালায় ৫০ পিস ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার জগন্নাথকাঠী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের হু’মকি তোষামোদ নয়, সত্যের পক্ষে সাংবাদিকতা লেখা। নদীর গতিপথ বদলে তলিয়ে যাওয়ার শঙ্কায় কুষ্টিয়া, সংকটে প্রমত্তা গড়াই। থানার ভেতর সিআইডি পরিদর্শককে থাপ্পড়, কৃষকদল নেতা গ্রেপ্তার:
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় দর্শনীয় স্থানে আগুন, শিক্ষার্থীদের উদ্যোগ পুড়ে ছাই

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১০২ বার ভিউ

মিজানুর রহমান মজনু
কুষ্টিয়া জেলা প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর চাঁদপুর ইউনিয়নের গড়ের বাড়ি কাঞ্চনপুর এলাকায় তালতলা নামে একটি ক্যাফেতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার আনুমানিক রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

কুষ্টিয়ায় দর্শনীয়জানা গেছে, কুমারখালী-ইসলামী বিশ্ববিদ্যালয় সড়কের গড়ের বাড়ি কাঞ্চনপুর এলাকায় সড়কের দুই ধারে প্রায় পাঁচ শতাধিক তালগাছ রয়েছে। সেখানকার প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে দূর-দূরান্ত থেকে প্রতিদিন দর্শনার্থীরা ছুটে আসেন। দর্শনার্থীদের আনাগোনা বেড়ে যাওয়ায় প্রায় এক বছর আগে সেখানে ঢাকা ওয়ার্ল্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী শাহ রুবায়েত ইসলাম রোহান, কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী স্বাধীন আহমেদ ও রিয়াদ এবং কুষ্টিয়া পলিটেকনিক ইনিস্টিটিউটের শিক্ষার্থী সজিব আহমেদ মিলে প্রায় ১৩ শতাংশ জমির ওপর তালতলা নামে একটি ক্যাফে গড়ে তোলেন। গত মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর ইউনিয়নের জংগলী গ্রামের শফি মণ্ডলের ছেলে সজল তার বন্ধু ও স্বজনদের নিয়ে তালতলা ক্যাফেতে এসেছিলেন। তারা ক্যাফের দোলনা নৌকায় বিনা টিকিটে উঠে পড়েন। এ নিয়ে তাদের সঙ্গে ক্যাফে কর্তৃপক্ষের কয়েক দফা বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে রাত ১২টার দিকে সজলরা ক্যাফে থেকে চলে যান। আর রাত আনুমানিক আড়াইটার দিকে ক্যাফে আগুন দেখতে পান শ্রমিকরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক দর্শনার্থী বলেন, ‘কুষ্টিয়া শহর থেকে পরিবার-পরিজন নিয়ে এসেছি। কিন্তু রাতে কারা যেন ক্যাফেতে আগুন দিয়েছে। তাই ফিরে যাচ্ছি। ক্যাফের নৌকাচালক নিশান বলেন, ‘সন্ধ্যায় কয়েকজনের সঙ্গে ঝামেলা হয়েছিল। রাতে ঘুমিয়েছিলাম। হঠাৎ ঘুম ভেঙে দেখি আগুন জ্বলছে। আর দু’জন মোটরসাইকেলে জংগলীর দিকে চলে গেল। তাদের চিনতে পারিনি।তালতলা ক্যাফের মালিকদের একজন শাহ রুবায়েত ইসলাম রোহান বলেন, ‘চার বন্ধু মিলে এক বছর আগে ক্যাফেটি চালু করি। তাল গাছের কারণে দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন। গতকাল স্থানীয় বাসিন্দা সজল, তার বন্ধু ও স্বজনরা এসে বিনা টিকিটে নৌকায় চড়েন। টাকা চাইলে তাদের সঙ্গে কয়েক দফা বাগবিতণ্ডা হয়। সবশেষ রাত ১২টার দিকে ক্যাফে পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চলে যান তারা। এরপর রাত আড়াইটার দিকে শুনি ক্যাফেতে আগুন জ্বলছে।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com