1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
বোরহানউদ্দিন তেতুলিয়া নদীতে ড্রেজার মেশিনে বালু উত্তোলন” ভাঙছে চরের কৃষি জমি” আতঙ্কে হাজারো কৃষক পরিবার” নিরব ভুমিকায় কোস্ট গার্ড কুষ্টিয়ায় হজরত আলী শাহ (রহ.) মাজার পরিচালনায় ২১ সদস্যের নতুন কমিটি গঠন কুষ্টিয়ায় চোর সিন্ডিকেট এর মাসুদ রানা সহ আটক ৪ এবং দুটি অটো রিক্সা উদ্ধার লালমোহনে জমিজমা বিরোধে হত্যাকাণ্ডের ঘটনায় লালমোহন থানা পুলিশের তড়িৎ অভিযান: মূল আসামিসহ ০৪ জন গ্রেফতার। আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? চরফ্যাশনে ‘ডাক্তার আখির’-এর বিরুদ্ধে মৃত্যু মিছিলের অভিযোগে ক্ষোভে ফুঁসছে জনপদ: কুষ্টিয়া হাটশ হরিপুর ইউনিয়ন উন্নয়নের ৫ দফা বাস্তবায়ন দেখতে চায়,ইউনিয়ন বাসী বর্তমানে দেশের মোট উপজেলার সংখ্যা ৫০০ : নতুন পাঁচ উপজেলা গঠন ভোলার জনবান্ধব এসপির নেতৃত্বে দ্রুত অভিযানে হত্যাকাণ্ডের আসামি গ্রেফতার নেছারাবাদে সঃ প্রাঃ বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ৮১ : ক্লাসে উপস্থিতি অর্ধেক চরফ্যাশনের দুলারহাটে হামলা ও লুটপাটের অভিযোগ।
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ার মধুপুরে মেয়েকে ছাড়িয়ে নেয়ায় বাবাকে গু লি করে হত্যার অভিযোগ।

  • আপডেটের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১১২ বার ভিউ

মো: সাবিত হোসাইন স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানাধীন মধুপুরে মেয়েকে ছাড়িয়ে নেয়ায় বাবাকে গু লি করে হত্যার অভিযোগ উঠেছে।
১০ জুন রাত ৮ টার দিকে মধুপুর ইটভাটা পশুহাটে চা খেতে গেলে মোঃ টুটুল হোসেন (৫৫) নামের ব্যক্তিকে গুলি করে হত্যা করে পালিয়ে যায় । প্রত্যক্ষদর্শীরা জানান, টুটুল বাজারে এসে মোঃ ইউনুস আলীর দোকানে ইউনুস এর সাথে পাশাপাশি চেয়ারে বসে গল্প করছিল, এমন সময় ২ টি মোটরসাইকেলে হেলমেট পরিহিত ৪ জন এসে টুটুলকে গুলি করে দ্রুত পালিয়ে যায়।

মোঃ টুটুল হোসেন (৫৫) মধুপুর গ্রামের মৃত তোরাব হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে প্রবাস জীবন যাপন করে বছরখানেক এসে একটি মুদি দোকান দিয়েছে এবং পাশাপাশি কলার ব্যবসা করেন। টুটুল হোসেনের এক মেয়ে ও দুই ছেলে। মেয়ে টুম্পা খাতুন (২১) এর ৬ বছর আগে কুষ্টিয়া পেয়ারা তোলার মোঃ মীর মামুন এর ছেলে ইমরান হোসেন (২৮) এর সাথে বিয়ে হয়। তাদের ঘর আলো করে একটি পুত্র শিশুর জন্ম হয় এরই মধ্যে স্বামী-স্ত্রীর বনিবনা না হওয়ায় বিয়ের ২ বছর পর টুম্পা খাতুন ইমরানকে ডিভোর্স দিয়ে দেয়।

ইমরান এই ডিভোর্স মেনে না নিয়ে মাঝেমধ্যে মধুপুরে তার শ্বশুরবাড়িতে আসতো তার ছেলেকে দেখতে। টুম্পাকে পুনরায় বিয়ে করার জন্য প্রস্তাবও দেয় কিন্তু টুম্পা মেনে না নিয়ে তা প্রত্যাখ্যান করে। ইমরানের সাথে টুম্পার বিয়ে না দেওয়ায় ইমরান তাদের সাথে বিভিন্ন ধরনের খারাপ আচরণ করতো ও টুটুলকে মেরে ফেলার হুমকি ধামকি পর্যন্ত দিয়েছেন বলে জানান টুম্পা।

মোঃ টুটুল হোসেনকে গুলি করে হ ত্যার পরে একটি পিস্তল ও ৬ রাউন গুলি সহ একটি মোটরসাইকেল ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। ঘটনার পরপরই স্থানীয়রা ইবি থানা পুলিশকে জানালে তারা তাৎক্ষণিকভাবে ঘটনা স্থলে পৌঁছে লা শ, অ স্ত্র গু লি ও মোটরসাইকেলটি উদ্ধার করে।

ইবি থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান জানান, আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com