1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
নেছারাবাদে ২২ পিছ ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার : থানায় মামলা কুষ্টিয়া দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযানে সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট জব্দ রুচির মৃত্যুর রহস্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু দীঘিনালায় ৫০ পিস ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার জগন্নাথকাঠী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের হু’মকি তোষামোদ নয়, সত্যের পক্ষে সাংবাদিকতা লেখা। নদীর গতিপথ বদলে তলিয়ে যাওয়ার শঙ্কায় কুষ্টিয়া, সংকটে প্রমত্তা গড়াই। থানার ভেতর সিআইডি পরিদর্শককে থাপ্পড়, কৃষকদল নেতা গ্রেপ্তার:
সংবাদ শিরোনাম:

ঘোড়াঘাটে সাব-রেজিস্ট্রি অফিসের স্থায়ী কর্মচারী দলিল লেখক ও নকল নবীশদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২৮৯ বার ভিউ

ফাহিম হোসেন রিজু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে সাব-রেজিস্ট্রি অফিসের স্থায়ী কর্মচারী নকল নবীশ ও দলিল লেখকদের কাজের দক্ষতা বৃদ্ধি ও দায়িত্ব পালনে জবাবদিহিতা নিশ্চিত করতে এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

বুধবার ২৮শে মে বেলা ১২ঘটিকার সময় ঘোড়াঘাট সাব-রেজিস্ট্রি অফিসে আয়োজিত এই কর্মশালায় অফিসের স্থায়ী কর্মচারী দলিল লেখক ও নকল নবিশরা অংশগ্রহণ করেন। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় ঘোড়াঘাট সাব রেজিস্ট্রী অফিসের সাব রেজিস্ট্রার কামরুন্নাহার দাপ্তরিক কার্যক্রম, দলিল নিবন্ধনের সঠিক পদ্ধতি, তথ্যের নির্ভুলতা রক্ষা, সেবাগ্রহীতাদের প্রতি দায়িত্বশীল আচরণ এবং জবাবদিহিতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

প্রশিক্ষণ কর্মশালায় ঘোড়াঘাট সাব রেজিস্ট্রী অফিসের নকল নবীশ আমির হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ঘোড়াঘাট সাব- রেজিস্ট্রী অফিসের সহকারী মোছা:রুহিলা বেগম।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরাম পুর সাব-রেজিস্ট্রী অফিসের সাব- রেজিস্ট্রার জনাব হিমেল বাহার সবুজ। তিনি বলেন, “বর্তমান সরকার নাগরিকসেবাকে সহজ ও কার্যকর করার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এর অংশ হিসেবেই এই প্রশিক্ষণ কর্মশালা। সঠিক ও দক্ষভাবে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করা সম্ভব।”

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিসের নকল নবীশ মোঃ আব্দুর রশীদ।তাঁরা বলেন, আধুনিক প্রযুক্তি ও নিয়মনীতি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলে অফিসের কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে।

কর্মশালায় অংশগ্রহণকারীরা জানান, এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা তাঁদের কাজের গুণগত মান বৃদ্ধিতে সহায়ক হবে এবং পেশাগত দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com