1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
নোটিশ :
নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের বিচার কোথায়? — কোরআনের ন্যায়বিচারের আলোকে নারী-পুরুষ উভয়ের সুরক্ষা চাই। আমতলীতে কাজ শেষের আগেই সড়ক ধসে খালে, যান চলাচল বন্ধ এইচএসসি পরীক্ষার্থী আরিফের ওপর হামলার অভিযোগ তজুমদ্দিনে মাদকবিরোধী অভিযানে চা-দোকানি আটক, ইয়াবার সংখ্যা নিয়ে বিভ্রান্তি মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
সংবাদ শিরোনাম:

ধর্মপুর ফরেস্ট বিটে দেখা মিলল বাংলাদেশের মহা বিপন্নপ্রায় উদ্ভিদ বন খেজুর গাছ

  • আপডেটের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ২৫৬ বার ভিউ

দিনাজপুর প্রতিনিধি

সামাজিক বন বিভাগ দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর শালবনে ধর্মপুর ফরেষ্ট বিটের আওতাধীন কৈকুড়ী পাটাবন এলাকায় খুদি খেজুর/বন খেজুর গাছের সন্ধান পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মপুর বিটের বন কর্মকর্তা মোঃ মহসিন আলী।
রবিবার (১১ মে ২০২৫) উপজেলার ৮নং ধর্মপুর ইউনিয়নের কৈকুড়ী পাটাবনে খুদি খেজুর/বন খেজুর গাছ পরিদর্শনে আসেন পরিবেশ বন ও জলবায়ুু পরিবর্তন মন্ত্রণালয়ের বাংলাদেশ ন্যাশনাল হাইবেরিয়াম এর ঊর্ধ্ববর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মুহাম্মদ সাইদুর রহমান, সামাজিক বন বিভাগ দিনাজপুরের বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডঃ গাজী মোশারফ হোসেন, সদর রেঞ্জ কর্মকর্তা মান্নান হোসেন, ধর্মপুর বিটের বিট কর্মকর্তা মহসিন আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিশেষজ্ঞগণ বলেন, যে এই খুদি খেজুর /বন খেজুর গাছটি সারা বাংলাদেশের মধ্যে শুধুমাত্র এই বিরল উপজেলার ধর্মপুর ফরেস্ট এলাকায় পাওয়া গেছে। পরিবেশের জন্য এটির গুরুত্ব অপরিসীম এটিকে সংরক্ষণ করার জন্য সরকার তথা বন বিভাগ দ্রুত ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন সামাজিক বন বিভাগ দিনাজপুরের বিভাগীয় বন কর্মকর্তা।
ধর্মপুর বিটের বিট কর্মকর্তা মহসিন আলী জানান, এ গাছটি বন খেজুর। বাংলাদেশে একে খুদি খেজুর নামে ডাকা হয়। এর বিজ্ঞানসম্মত নাম হল ফনিক্স অ্যাকুলিশ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com