1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
নোটিশ :
ভোলায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। দীঘিনালায় মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনকে কারাদণ্ড। ভোলা সদর হাসপাতালে সেবার মান নিয়ে অভিযোগে উত্তাল জনমত বোরহানউদ্দিনে সংঘর্ষ ইস্যু: সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করলেন প্রেসক্লাব সম্পাদক সোহেল মাহমুদ জ্ঞান, সততা ও ত্যাগের প্রতীক ইউনিফর্ম—নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন অপপ্রচারের শিকার ছাত্রদল নেতা ইয়ামিন নোমান: বৈধ বিয়েকে ‘বিবাহিত প্রেমিকা’ বলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ভোলার দৌলতখানে রেজবি বেগম (২২) নামের এক ওমান প্রবাসীর স্ত্রী’র লাশ উদ্ধার করেছে পুলিশ। বোরহানউদ্দিন সাচড়া ইউনিয়নে চাঁদার জন্য দোকান ঘর ভাঙচুর এমন অভিযোগ করছেন এক অসহায় পরিবার দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার, ভালো দামের আশায় চাষি-ব্যবসায়ীরা গড়াই নদী রক্ষায় কুষ্টিয়ায় নদী পরিব্রাজক দলের ভাসমান সভা ও নদী পরিদর্শন
সংবাদ শিরোনাম:

জয়নগরে ২ কোটি টাকার জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ, দখল সূত্রে মালিকানা শাহাজান গংয়ের—সংঘর্ষের আশঙ্কা

  • আপডেটের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৩০৩ বার ভিউ

জেলা প্রতিনিধি :

ভোলা জেলা দৌলতখান উপজেলার বাংলাবাজার সংলগ্ন জয়নগর এলাকায় ৩২ শতাংশ জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে শাহাজান গং ও আলম মেম্বার গংদের মধ্যে তীব্র দ্বন্দ্ব চলে আসছে। উক্ত জমির আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা। জমিটি ঘিরে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

সরজমিনে গিয়ে দেখা গেছে, কাগজপত্র অনুযায়ী বর্তমানে উক্ত জমিটি শাহাজান গংদের দখলে রয়েছে। দখল সূত্রে মালিকানার স্বপক্ষে তাদের কাছে বৈধ কাগজপত্রও রয়েছে।

বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয় প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনী দুই পক্ষকে কাগজপত্র নিয়ে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পরামর্শ দিলেও এখনো কোনো সমাধানে পৌঁছানো যায়নি। বর্তমানে জমির মাটি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সম্ভাবনা দেখা দিয়েছে, যা যে কোনো সময় বড় ধরনের সহিংসতায় রূপ নিতে পারে।

এছাড়া, স্থানীয়দের অভিযোগ, কিছুদিন আগে এই জমি নিয়ে হামলার ঘটনা ঘটেছে। দলিল লেখক খোকন ও আলম মেম্বার গং শহাজান গংদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে, যাতে বেশ কয়েকজন গুরুতর আহত হন। এ বিষয়ে ভোলা জেলা আদালতে একটি ফৌজদারি মামলা চলমান রয়েছে।

এলাকাবাসী আশঙ্কা করছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনা গেলে বড় ধরনের সংঘর্ষ অনিবার্য হয়ে উঠবে। তাই জেলা প্রশাসক ও আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

(বিস্তারিত প্রতিবেদন আসছে…)

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com