1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
ভোলা থেকে জংশন বাজার হাইওয়ে রোড যেনো মরন ফাঁদ। বোচাগঞ্জে পুলিশের সহযোগিতায় রমরমা মাদক ব্যাবসা! ব্যবসা ঠেকাতে মাঠে নেমেছে জনগণ বিচার ভুল বোঝায় আদালত কক্ষে বিষপান: নারী হাসপাতালে, অবস্থা স্থিতিশীল ওয়ালটন প্লাজার উদ্যোগে পঞ্চগড়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ভোলায় আদালতের আদেশ ভূল বুঝে এজলাসে নারীর বিষপান দীঘিনালায় ইউপিডিএফ (প্রসীত) কর্মী নিহত কুষ্টিয়ায় তালবাড়িয়া অবৈধ বালুবাহী ডাম্প ট্রাকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন নিরাপদ সড়কের দাবিতে হাজারো মানুষের সোচ্চার প্রতিবাদ ভোলায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। দীঘিনালায় মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনকে কারাদণ্ড। ভোলা সদর হাসপাতালে সেবার মান নিয়ে অভিযোগে উত্তাল জনমত
সংবাদ শিরোনাম:

চাঁদপুরের মতলব দক্ষিণে পরীক্ষায় নকলের মহোৎসব: প্রশ্ন ফাঁসের ঘটনায় স্কুল অফিস সহকারীকে ২ বছরের জেল

  • আপডেটের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৭৯ বার ভিউ

বিশেষ প্রতিনিধি | দৈনিক দক্ষিনের অপরাধ সংবাদ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় চলছে নকলের এক ভয়াবহ মহোৎসব। ভালো ফলাফলের লোভে কিছু শিক্ষক, অভিভাবক এবং এক স্কুলের অফিস সহকারী পরীক্ষার্থীদের হাতে সরবরাহ করছে নকল। শুধু সাধারণ পাঠ্য নয়, কুরআন, হাদীসসহ ধর্মীয় বিষয়েও চলছে নকলের বাণিজ্য।

অভিযোগের সত্যতা যাচাই করতে “দৈনিক দক্ষিনের অপরাধ সংবাদ” পত্রিকার একটি অনুসন্ধানী টিম সরেজমিনে হাজির হয় গণিত পরীক্ষার দিন। তারা গিয়ে দেখে—পরীক্ষা শুরুর মাত্র ১০ মিনিটের মধ্যেই প্রশ্ন ফাঁস হয়ে যায়। কিছু শিক্ষক ও অভিভাবক দ্রুত সেই প্রশ্ন নিয়ে ছুটে যান ফটোকপি দোকানে।
সেখানে প্রায় ৫০টিরও বেশি প্রশ্নের উত্তর কপি করে ফেরত আসার সময় সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা।

যখন বিষয়টি সংশ্লিষ্ট মাদরাসা ও স্কুল প্রধানদের জানানো হয়, তারা বলেন

“এই বিষয়ে আমরা কিছুই জানি না।”

ঘটনার খবর পেয়ে মতলব দক্ষিণ উপজেলার সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিজেই ঘটনাস্থলে যান।
প্রমাণ পাওয়ার পর তিনি অভিযুক্ত স্কুল অফিস সহকারীকে মোবাইল কোর্টের মাধ্যমে ২ বছরের কারাদণ্ড দেন এবং প্রশ্ন ফাঁসে ব্যবহৃত ফটোকপি দোকানগুলো সিলগালা করে দেন।

ইউএনও বলেন,

“আমি এখানে নতুন যোগ দিয়েছি। আগেই শুনেছিলাম এখানে নকলের প্রবণতা রয়েছে। কিন্তু আজ থেকে আর কোনোভাবে নকল চলবে না। যেই জড়িত থাকবে, তার বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

সাংবাদিক বিজয় চৌধুরী ও তার টিমের সাহসী ভূমিকা

এই ঘটনার পর্দা ফাঁস করতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন “দৈনিক দক্ষিনের অপরাধ সংবাদ” পত্রিকার তরুণ সাংবাদিক বিজয় চৌধুরী।
তার নেতৃত্বে গঠিত অনুসন্ধানী টিম সময়মতো উপস্থিত থেকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় পরীক্ষার নামে কীভাবে চলছে অনিয়ম ও প্রশ্ন ফাঁসের নাটক।

বিজয় চৌধুরী ও তার টিমের সাহসিকতা, পেশাদারিত্ব এবং নিষ্ঠা এই ঘটনার মোড় ঘুরিয়ে দেয়। প্রশাসনের দৃষ্টি গিয়ে পড়ে ঘটনাটিতে, এবং তড়িৎ ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।

তাদের এই সাহসিকতা প্রমাণ করে—সাংবাদিকতা এখনও সত্য, ন্যায় এবং সমাজের পক্ষে লড়াইয়ের হাতিয়ার।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com