1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
নোটিশ :
হেফজখানা নির্মাণকাজে বাধা ও হামলার অভিযোগ, আহত কয়েকজন হারানো বিজ্ঞপ্ত কুষ্টিয়ায় মাদ্রাসা শিক্ষককে গিরে অনৈতিকতার অভিযোগ, উদ্বিগ্ন অভিভাবক মহল সাংবাদিকের ওপর হামলার মামলার আসামিরা প্রকাশ্যে, নীরব প্রশাসনে প্রশ্ন অনলাইন হ্যারাসমেন্ট ঠেকাতে মাঠে নেমেছে তরুণ প্রজন্ম লোডশেডিংয়ে অতিষ্ঠ ভোলার শিক্ষার্থীরা: বিদ্যুৎ অফিসে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ক্ষোভ” লেখা দশমিনায় বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদকের বিরুদ্ধে ব্যাবস্থা দীঘিনালায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আটক। ড্রেজার মেশিন নিয়ে অভিযোগের পর তদন্ত, বৈধ কাগজপত্র পেয়ে পুনরায় চালুর নির্দেশ মব ভায়োলেন্স: সামাজিক ব্যাধি, গণতন্ত্রের জন্য অশনিসংকেত অথবা মব ভায়োলেন্স: রাষ্ট্র, সমাজ ও গণতন্ত্রের বিরুদ্ধে এক ভয়াবহ নীরব যুদ্ধ
সংবাদ শিরোনাম:

আঞ্চলিক মহাসড়কে ব্যাটারির দাপট বাড়ছে দুর্ঘটনা ও জনদুর্ভোগ

  • আপডেটের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৮৮ বার ভিউ

ফাহিম হোসেন রিজু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে দিন দিন ব্যাটারিচালিত অটোভ্যান ও রিকশার দখলে চলে যাচ্ছে। নির্ধারিত স্ট্যান্ডের অভাবে উপজেলার আজাদমোড়, গুচ্ছগ্রাম, রানীগঞ্জ ও হরিপাড়া বাজারের মহাসড়কজুড়ে এসব যানবাহনের বিশৃঙ্খল চলাচল বাড়ছে। এর ফলে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে, বাড়ছে দুর্ঘটনা ও সাধারণ মানুষের দুর্ভোগ।

সোমবার (২৪শে মার্চ) সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের দুই পাশে ব্যাটারিচালিত যানবাহনের অবৈধ পার্কিং এবং এলোমেলোভাবে যাত্রী ওঠানামার কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। বিশেষ করে রানীগঞ্জ বাজার এলাকায় কোনো নিয়ম-কানুন ছাড়াই বেপরোয়া গতিতে প্রতিযোগিতা করছে এসব যান। অধিকাংশ চালক কম বয়সী ও অদক্ষ, যাদের নেই কোনো প্রশিক্ষণ বা লাইসেন্স। ফলে ট্রাফিক আইন অমান্য করেই চলছে যানবাহন, যা প্রতিনিয়ত দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় শিক্ষার্থী মঞ্জুরুল ইসলাম বলেন, “আমি রানীগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র। বাইসাইকেলে কলেজে আসার পথে ইতোমধ্যে তিনবার অটোভ্যানের সঙ্গে দুর্ঘটনার শিকার হয়েছি।” অভিভাবক সাইফুল ইসলাম জানান, “মেয়েকে স্কুলে পৌঁছে দিতে এবং আনতে হয়, কারণ এসব ব্যাটারিচালিত যানবাহন বেপরোয়া ও বিপজ্জনক। বারবার প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো

পদক্ষেপ নেওয়া হয়নি।” স্থানীয় ব্যবসায়ী দেবাশীষ বিশ্বাস বলেন, “রাস্তা দখল করে রাখা ব্যাটারিচালিত যানবাহনের কারণে এরই মধ্যে দু’বার আমার দোকানে দুর্ঘটনা ঘটেছে। পর্যাপ্ত জায়গা না পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মিনি ট্রলি দোকানে ঢুকে যায়।” অন্যদিকে,

ব্যাটারিচালিত যানবাহন চালকরা দাবি করেন, তাদের নির্দিষ্ট স্ট্যান্ড না থাকায় বাধ্য হয়েই মহাসড়কে অবস্থান নিতে হচ্ছে। তারা দ্রুত স্ট্যান্ড নির্ধারণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, “এসব চালকরা মূলত নিয়ম-কানুন সম্পর্কে সচেতন নয় এবং কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই যান চালাচ্ছে। এর ফলে দুর্ঘটনা বাড়ছে। প্রশাসন বিষয়টি নিয়ে তৎপর রয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে বিশেষ অভিযান পরিচালিত হবে।” সুশৃঙ্খল যান চলাচল নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com