
এম মনিরুল ইসলাম
বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক ঘোষিত দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম পরিবীক্ষণের জন্য মানিকগঞ্জ জেলার দায়িত্ব পেলেন কেন্দ্রীয় যুবদলের মৎস্য ও পশুপালন বিষয়ক সম্পাদক এবং সাতক্ষীরা জেলার কৃতি সন্তান জনাব শাহজাহান রনি।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, গত ২১ নভেম্বর থেকে আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত জেলা ও মহানগর পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম তদারকি ও গতিশীল করার লক্ষ্যে এই দায়িত্ব প্রদান করা হয়েছে।
দলীয় সূত্রে প্রাপ্ত তথ্যে প্রকাশ, মানিকগঞ্জ জেলার সাংগঠনিক কার্যক্রম পরিবীক্ষণের তালিকায় কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মামুনের সাথে মৎস্য ও পশুপালন বিষয়ক সম্পাদক শাহজাহান রনিকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে, কেন্দ্রীয় পর্যায়ে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় সাতক্ষীরা জেলা যুবদল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতা-কর্মীরা সাতক্ষীরার এই কৃতি সন্তানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তারা অভিমত প্রকাশ করেন, তার অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতায় মানিকগঞ্জ জেলা যুবদলের কার্যক্রম আরও সুসংগঠিত ও বেগবান হবে।
খুলনা দক্ষিণবঙ্গের উপকূলীয় অঞ্চল থেকে উঠে আসা এই তরুণ নেতা,আজ সাতক্ষীরা জেলা বাসীর সম্মান অনেকাংশে বাড়িয়ে দিয়েছে। শ্যামনগরের সকল স্তরের জনগণ,বিশেষ করে জেলে বাওয়ালি সম্প্রদায় অনেকটা তার সহানুভূতির দিকে তাকিয়ে রয়েছে।সাথে সাংগঠনিক কর্মতৎপরতা বাড়াতে কর্মীবান্ধব যুবদলের কেন্দ্রীয় নেতা কে গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে বলে সাংগঠনিক সূত্রে জানা গেছে।
Leave a Reply