1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
নোটিশ :
জাতীয় যুব পুরস্কারে দেশসেরা যুব সংগঠকদের তালিকায় নেছারাবাদের শিরিন খানম কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষার্থীকে হত্যাচেষ্টা: ১২ ঘণ্টার অভিযানের নেপথ্যে বখাটে ইমনের পতন । কেশবপুরে আইনশৃঙ্খলা সভায় সাংবাদিকদের মামলা ছাড়া পুলিশি হয়রানি না করার দাবি প্রেসক্লাব সম্পাদকের শাপলা তুলতে গিয়ে বিলে ডুবে আড়াই বছরের শিশু সিজানের মর্মান্তিক মৃত্যু। ​ গাবতলীতে পথশিশুদের জন্য মাসব্যাপী খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা কলাপাড়ায় নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার। আর.এস রেকর্ড হালনাগাদে ৭ দিনের মধ্যে অগ্রগতি জানতে চেয়ে দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ পক্ষ থেকে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন জমা। কুষ্টিয়া মিরপুরে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত শশীভূষণ থানার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে খুঁজছে পুলিশ পরীমণির অশালীন আচরণ, সাংবাদিকদের প্রকাশ্যে গালিগালাজ—তারকাখ্যাতির দম্ভ, নাকি জবাবদিহির ঊর্ধ্বে থাকার চেষ্টা?
সংবাদ শিরোনাম:

জাতীয় যুব পুরস্কারে দেশসেরা যুব সংগঠকদের তালিকায় নেছারাবাদের শিরিন খানম

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৭ বার ভিউ

সোহেল রায়হান, জেলা প্রতিনিধি (পিরোজপুর)

জাতীয় যুব পুরস্কারে দেশসেরা যুব সংগঠকদের তালিকায় শিরিন খানম, দ্বিতীয় স্থান অর্জনে পিরোজপুরে গর্ব,
জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, উৎসাহ ও পৃষ্ঠপোষকতায় কৃতজ্ঞতা প্রকাশ।

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সফল নারী যুব সংগঠক মোসাঃ শিরিন খানম জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ যুব সংগঠক’ ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করে জেলার জন্য বয়ে এনেছেন বিরল সম্মান ও গৌরব। তাঁর এ অসামান্য সাফল্যে আনন্দিত পিরোজপুর ও নেছারাবাদবাসী।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় যুব পুরস্কার-২০২৬-এ জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জনকারী সফল যুব সংগঠক মোসাঃ শিরিন খানম পিরোজপুরের জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এর আগে গত ১ নভেম্বর রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় যুব দিবস-২০২৬-এর মূল অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও পুরস্কার গ্রহণ করেন তিনি।

শিরিন খানমের এই সাফল্যের পেছনে পিরোজপুর জেলা প্রশাসন ও জেলা প্রশাসক মহোদয়ের আন্তরিক সহযোগিতা, নিয়মিত খোঁজখবর, প্রয়োজনীয় দিকনির্দেশনা ও উৎসাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জনের পর জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও তাঁকে এবং তাঁর সংগঠনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। জেলা প্রশাসকের এই আন্তরিকতা ও সহযোগিতার জন্য শিরিন খানমের পরিবারও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

মোসাঃ শিরিন খানম পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি পাইওনিয়ার ইয়ুথ ক্লাবের নারী কল্যাণবিষয়ক সম্পাদক, সোহাগদল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং ইসলামপুর ইউনাইটেড ব্লাড ডোনার ক্লাবের সম্মানিত উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

১৯৮৩ সালের ২২ অক্টোবর সারেংকাঠী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিষ্ণুকাঠী গ্রামে তাঁর জন্ম। পিতা মোঃ মোজাম্মেল হক আড়তদার। ছয় বোনের মধ্যে তিনি মেঝো।

শিক্ষাজীবনে তিনি সোহাগদল রজ্জব আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৯৮ সালে এসএসসি, সরকারি স্বরূপকাঠি কলেজ থেকে এইচএসসি ও স্নাতক এবং পটুয়াখালী গ্রন্থাগার বিজ্ঞান কলেজ থেকে ডিপ্লোমা সম্পন্ন করেন।

ব্যক্তিগত জীবনে শিক্ষা, সামাজিক উন্নয়ন, নারী কল্যাণ এবং স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে তিনি নিজেকে একজন সফল যুব সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। জাতীয় পর্যায়ে তাঁর এই অর্জন স্থানীয় তরুণ-তরুণীদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জাতীয় পর্যায়ে এমন সম্মাননা অর্জনের মধ্য দিয়ে নেছারাবাদ তথা পিরোজপুর জেলার মুখ উজ্জ্বল করায় শিরিন খানমের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

নিজের এই অর্জনে দেশবাসীসহ পিরোজপুর ও নেছারাবাদবাসীর কাছে দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন সফল এই নারী যুব সংগঠক মোসাঃ শিরিন খানম।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com