1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
নোটিশ :
মিরপুর-১০-এ ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট নিখোঁজের এক দিন পর তুরাগ নদে মিলল সাবেক বিমান কর্মকর্তা কে এম তাহসিন সৌরীর মরদেহ মৌলভীবাজারে ৯৯ বছরের লিজকৃত খাস জমির আর.এস রেকর্ড হালনাগাদে ৩ মাসের অধিক সময় হয়রানি! ১৪ অক্টোবর ১১৩৪ স্মারকে তদন্ত প্রতিবেদন ডিসি কার্যালয়ে বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধে দা, হাতুড়ি ও লাঠি দিয়ে হামলার দুপক্ষের,আহত ৬ কেশবপুরে উজ্জ্বল স্মৃতি সংসদের পক্ষ থেকে অসহায় ব্যক্তির দোকানেে মালামাল উঠানোর জন্য নগদ অর্থ প্রদান, কুষ্টিয়ায় এলজিইডির প্রকল্পে নারী কর্মী নিয়োগে লেনদেনের অভিযোগ আদিবাসী নেতা অসিত,সুকুমার ও গুলপার বিরুদ্ধে কুষ্টিয়া সদর উপজেলার ১৪ নং গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন কে মাদক,সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করার প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হাবিব রাশেদ যশোর জেলা যুবদলের উদ্যোগে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত, ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডির বিচার দাবিতে দিনাজপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ: স্বতন্ত্র ‘ডি’ ইউনিট ২৯ মার্চ।
সংবাদ শিরোনাম:

মৌলভীবাজারে ৯৯ বছরের লিজকৃত খাস জমির আর.এস রেকর্ড হালনাগাদে ৩ মাসের অধিক সময় হয়রানি! ১৪ অক্টোবর ১১৩৪ স্মারকে তদন্ত প্রতিবেদন ডিসি কার্যালয়ে

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৫ বার ভিউ

মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
মৌলভীবাজার সদর উপজেলার আদর্শ গ্রামের বাসিন্দা মোঃ সম্ভব খাঁন মুকিদের ৯৯ বছরের লিজ প্রাপ্ত ৭০ শতক খাস জমি সাম্প্রতিক আর.এস রেকর্ডে ভুলবশত ১ নং খাস খতিয়ানে অন্তর্ভুক্ত হওয়ার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী জানান, ০৩,১২/৯৫ ইং মূলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বন্দোবস্ত পাওয়া জমিটি তিনি দীর্ঘদিন ধরে ভোগদখল রেখে নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করে আসছেন। কিন্তু তার মৃত পিতা সদর খাঁনের নামে রেকর্ড লিপিবদ্ধ না হওয়ায় নানা আইনি ও দাপ্তরিক জটিলতা দেখা দিয়েছে।

এ বিষয়ে গত ২২ জুলাই ২০২৬ তারিখে তিনি জেলা প্রশাসক বরাবর আর.এস রেকর্ড হালনাগাদের জন্য লিখিত আবেদন করেন। আবেদনের প্রায় ৩ মাস পর গত ১৪ অক্টোবর ২০২৬ তারিখে ১১৩৪ নং স্মারক মূলে সদর উপজেলা ভূমি অফিস থেকে তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের আরডিসি’র সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রতিবেদন পর্যালোচনা করে শীঘ্রই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভুক্তভোগীর অভিযোগ, গত ০৭ অক্টোবর ২০২৬ তারিখে জেলা প্রশাসক মহোদয় আরডিসি (রেভিনিউ) কে দায়িত্ব প্রদান করেন। আজ ২১ দিন অতিবাহিত হলেও কোন অগ্রগতি জানতে পারেননি ভুক্তভোগী। এতে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে এবং ভুক্তভোগী চরম হয়রানির শিকার হচ্ছেন।

ভুক্তভোগী আরও জানান, রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০ এর ১৪৩ ধারা মোতাবেক ৯০ দিনের মধ্যে করণিক ভুল সংশোধনের বিধান থাকলেও তা মানা হচ্ছে না। প্রশাসনের নিষ্ক্রিয়তার ফলে তার লিজকৃত জমিতে প্রতিপক্ষ সাত্তানুর মিয়া ও আনিস মিয়া জোরপূর্বক পাকা স্থাপনা নির্মাণ করছে বলেও অভিযোগ রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com