
মোঃ নাছির উদ্দীন
দীঘিনালা খাগড়াছড়ি ।
খাগড়াছড়ির দীঘিনালায় ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ২৪তম মহান দানোত্তম কঠিন চীবর দানোৎসব-২০২৬।
সোমবার (২৬ অক্টোবর ২০২৬) দক্ষিণ উদাল বাগান বৌদ্ধ বিহারে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল আমিন এসইউপি, পি, এস, সি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর তৌকির এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার জয়নুল,
আয়োজনে ভিক্ষু সংঘের উদ্দেশ্যে চীবর দানসহ বুদ্ধ, ধর্ম ও সংঘের প্রতি শ্রদ্ধা নিবেদনে নানা ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের আয়োজন করে ধর্মচারিয়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত করুনাবংশ থের ও দায়ক-দায়িকা স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়। দিনব্যাপী চলা এই উৎসবে ধর্মীয় অনুশাসন, পাঠ, পূজা এবং শান্তি কামনার প্রার্থনায় অংশ নেন শত শত ভক্তবৃন্দ ও অতিথিরা।
Leave a Reply