1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
নোটিশ :
গণমাধ্যম কি এখন হামলার প্রধান টার্গেট? তজুমদ্দিন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদ উদ্দিন তালুকদার গ্রেফতার। ৯৯ বছরের লিজের জমি দখল অভিযোগ, তহসিলদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এমপি নাসের রহমান ও ভূমি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির হস্তক্ষেপ চান ভুক্তভোগী কুষ্টিয়া সদর ৩ আসনের সাবেক এমপি ও যুগ্মসাধারণ সম্পাদক হানিফ সহ আ.লীগের ৪ নেতার সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন কলাপাড়ায় মসজিদের ৩ লাখ টাকা ছাড়ে ৩০ হাজার পার্সেন্টেজ দাবির অভিযোগ শিক্ষক দিবসে আলহাজ্ব জামাল উদ্দিন চকেটকে ফুলেল শুভেচ্ছা বিশ্ব বসতি দিবসের সেমিনারে প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামানের বোচাগঞ্জে বিশ্বশিক্ষক দিবস পালন। লায়ন্স ক্লাবের সদস্য হলেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল বোচাগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের লিফলেট বিতরণ।
সংবাদ শিরোনাম:

মৌলভীবাজারে ডিসির আদেশ তহসিলদারের টেবিলে বন্দী! ৯৯ বছরের লিজকৃত জমিতে পাকা ভবন, ফাইল আটকে রাখার অভিযোগ

  • আপডেটের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার ভিউ

মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
মৌলভীবাজার সদরের আদর্শ গ্রামে সরকারের ৯৯ বছরের বন্দোবস্ত দেওয়া ৭০ শতক খাস জমি জবরদখলের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। জেলা প্রশাসকের ২ দফা লিখিত আদেশের পরও এক বছর ধরে নীরব উপজেলা প্রশাসন। উল্টো ভুক্তভোগীর আর এস হালনাগাদের ফাইল আটকে রাখা হয়েছে।

ভুক্তভোগী মোঃ সজ্ঞব খাঁন মুকিদ। পিতা মৃত সদর খাঁনের নামে মৌজা: পাট অব দিনারপুর হিলস, ১০৯নং দাগে ৪৫/৯১ ও ৪৩/৯০-৯১ নং বন্দোবস্ত মূলে ৭০ শতক জমি ৯৯ বছরের জন্য লিজ। ভুক্তভোগী নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করে আসছেন। আর এস জরিপে ভুলবশত ১নং খাস খতিয়ানে চলে যাওয়ায় ২২/০৭/২০২৬ তারিখে ডিসি বরাবর হালনাগাদের আবেদন করেন [ছবি-২]। এই সুযোগে একই গ্রামের সাত্তানুর মিয়া ও ছেলে আনিস মিয়া জমি জবরদখল করে পাকা ভবন নির্মাণ করেন।

ভুক্তভোগী ১০/০৮/২০২৫ তারিখে ভূমি অপরাধ প্রতিরোধ আইনে ডিসি বরাবর অভিযোগ দিলে ডিসি ১৭/০৮/২০২৫ তারিখে স্মারক নং-১৯৩১ মূলে ইউএনও ও এসি ল্যান্ডকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। ১০/০৩/২০২৬ তারিখে পুনরায় আদেশ দেন।

কিন্তু ০১/০১/২০২৬ তারিখে সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন নাহার শারমীন স্বাক্ষরিত তদন্ত প্রতিবেদনে (স্মারক নং-৩১.৬০.৫৮৭৪.০০১.০৫.০০৩.২৫-০৩) নিজেই উল্লেখ করেন, _”বিবাদীগণ বাড়িতে প্রবেশ করতে বাধা প্রদান করেন”_ [ছবি-১]। দখলের বিষয়টি সরকারি তদন্তে প্রমাণিত হলেও তিনি শুধু “রেকর্ড হালনাগাদের পরামর্শ” দিয়ে দায়িত্ব শেষ করেন।

ভুক্তভোগীর দাবি, তার আর এস হালনাগাদের ফাইল আমতৈল ইউনিয়ন ভূমি অফিসে আটকে রাখা হয়েছে। তহসিলদার এ বিষয়ে ফোন ধরছেন না। প্রতিকার না পেয়ে ০৩/০৯/২০২৬ তারিখে ভূমি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও আরডিসি (রেভিনিউ) এর বক্তব্য আগামী সংখ্যায় প্রকাশ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com