
হাসান হৃদয়
দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ
> তাঞ্জানিয়ার আরুশায় অনুষ্ঠিতব্য ১৫৩তম আইপিইউ (Inter-Parliamentary Union) সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে আজ রবিবার দুপুর ২:৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঞ্জানিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও তার সফর সঙ্গীরা।
স্পিকারের সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, এমপি; সরওয়ার জামাল নিজাম, এমপি; এ. ই. সুলতান মাহমুদ বাবু, এমপি; মোঃ শামসুর রহমান শিমুল বিশ্বাস, এমপি; এস. কে. আজিজুল বারী, এমপি; হুম্মাম কাদের চৌধুরী, এমপি; মীর আহমাদ বিন কাসেম, এমপি; সানসিলা জেবরিন, এমপি এবং রোকেয়া বেগম এমপি।
> আগামী ৫-৯ অক্টোবর তাঞ্জানিয়ায় অনুষ্ঠিতব্য আইপিইউ সম্মেলনের বিভিন্ন সেশনে অংশগ্রহণ করবেন । সম্মেলন শেষে আগামী ১১ অক্টোবর দেশে ফিরবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
> নিরাপদ যাত্রা ও সফল প্রত্যাবর্তনের জন্য তাহার নির্বাচনী এলাকা লালমোহন-তজুমদ্দিনের সর্বস্তরের জনগণ ও দেশবাসীর দোয়া প্রার্থনা করেছেন।
Leave a Reply