
মোঃ বেলাল হোসেন
স্টাফ রিপোর্টার চট্টগ্রাম
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে চট্টগ্রামের পটিয়া পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেছে জাতীয় ছাত্রশক্তি পটিয়া উপজেলা শাখার নেতাকর্মীরা।
পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির সভাপতি ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন জাতীয় ছাত্রশক্তি পটিয়া উপজেলা শাখার আহ্বায়ক আশরাফুল ইসলাম ত্বৌকির। এ সময় দুর্গোৎসব চলাকালে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়ানো এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।
মতবিনিময়কালে আশরাফুল ইসলাম ত্বৌকির বলেন, শারদীয় দুর্গোৎসব চলাকালে যেকোনো সংকট বা প্রয়োজনে জাতীয় ছাত্রশক্তি পটিয়া উপজেলা শাখাকে জানালে তাঁদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সংগঠনটির ভারপ্রাপ্ত সদস্যসচিব আবু উবায়দা, মুখ্য সংগঠক মিছকাত আহমেদ, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, সাবেক সদস্যসচিব রবিউল হাসান ও নবীন সদস্য আতিফ হোসেনসহ উপজেলা শাখার অন্যান্য সদস্যরা।
নেতৃবৃন্দ জানান, সাধারণ মানুষের দোয়া, সমর্থন ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে ভবিষ্যতেও জনকল্যাণমূলক ও গণমুখী কর্মকাণ্ড অব্যাহত রাখবে জাতীয় ছাত্রশক্তি পটিয়া উপজেলা শাখা।
সংবাদ প্রেরক,
মোঃ বেলাল হোসেন
স্টাফ রিপোর্টার চট্টগ্রাম।
১৯/১০/২৬ ইং
Leave a Reply