1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
নোটিশ :
নিটারে ক্যারিয়ার গড়ার কৌশল নিয়ে এলসিবির বিশেষ সেশন সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের ভাঙড়ি মালামাল বিক্রি নয়, ৭৪ দোকানের বকেয়া ভাড়া আদায় ঠেকাতেই ষড়যন্ত্রের অভিযোগ গোপালগঞ্জে বিয়ের দাবিতে মুসলিম তরুণীর হিন্দু তরুণের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য লালমোহন থানা পুলিশের অভিযানে,(৫০)পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৪ জন আটক। নেছারাবাদের সুটিয়াকাঠিতে বিএনপি কর্মীকে হাতুরির আঘাতে রক্তাক্ত ও আঙ্গুল কামড়ে ছিড়ে ফেলার অভিযোগ আওয়ামী নেতার বিরুদ্ধে ভোলার দুলারহাট থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ একজন আটক। দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই ধামইরহাটে ১ হাজার ৫৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি বগুড়ায় “ভাই-বোন ফুচকা, চটপটি” কারখানায় অভিযান, ১,০০,০০০/- টাকা জরিমানা ভূঞাপুরে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ যমুনায় ফেলতে গিয়ে আটক
সংবাদ শিরোনাম:

বরগুনায় উন্নত বীজ ও আধুনিক কৃষি প্রযুক্তি নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

  • আপডেটের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৮৪ বার ভিউ

হাফিজ খান,
স্টাফ রিপোর্টারঃ
“কৃষক বাঁচলে বাজবে দেশ সোনার ফসলে ভরবে দেশ ” এই স্লোগানকে সামনে রেখে
বরগুনা জেলার সদর উপজেলার ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের দক্ষিন পাতাকাটা গ্রামে উন্নত জাতের বীজ ও আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে কৃষকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যতিক্রমধর্মী এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল ) বিকেলে দক্ষিন পাতাকাটা গ্রামে এ্যাডভান্স সীড কোম্পানির উদ্যোগে আয়োজিত এ মাঠ দিবসে স্থানীয় কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি ও উচ্চ ফলনশীল বীজ ব্যবহারে উদ্বুদ্ধ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের কৃতি সন্তান বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বরগুনা জেলার সভাপতি মোঃহাফিজুর রহমান খান। সঞ্চালনায় ছিলেন এ্যাডভান্স সীড কোম্পানির বরগুনা এরিয়া সেলস ম্যানেজার মোঃ আব্দুল জলিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং বালিয়াতলী ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহ নেওয়াজ মুন্সি ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিটনাশক ব্যবসায়ী মোঃ সালেক মেম্বার বিম্বাস, ব্যবসায়ী রুহুল আমিন,এ্যাডভান্স সীড কোম্পানীর পরীরখাল বাজারের ডিলার, মোঃ নাসির পহলান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বরগুনা এরিয়া সেলস ম্যানেজার মো. আব্দুল জলিল।

মাঠ দিবসে কোম্পানির প্রতিনিধিরা বিভিন্ন সবজি ও ফলের উচ্চ ফলনশীল বীজ সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। বিশেষ করে তরমুজসহ অন্যান্য ফসলের উন্নত জাত, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অধিক ফলন নিশ্চিত করার আধুনিক কৌশল তুলে ধরা হয়।

দক্ষিন পাতাকাটা গ্রামের কৃষক মো. সুলতান ফকির বলেন, “আমি ০৩ কানি জমিতে এ বছর তরমুজ চাষ করেছি। এ বছর ০ ১ কানি জমিতে প্রথমবার এ্যাডভান্স সীড কোম্পানির ‘দেবদা প্লাস’ বীজ রোপণ করে ভালো ফলন পেয়েছি। ভবিষ্যতেও এ বীজ ব্যবহার করবো এবং অন্য কৃষকদেরও উৎসাহিত করবো।”

অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃষকরা জানান, এ ধরনের আয়োজন তাদের জন্য অত্যন্ত উপকারী। নতুন জাতের বীজ ও আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে সরাসরি জানতে পেরে তারা উপকৃত হয়েছেন। মাঠে প্রদর্শিত ফসল দেখে অনেক কৃষক আগ্রহ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এসব প্রযুক্তি ব্যবহারের ইচ্ছা ব্যক্ত করেন।

এ্যাডভান্স সীড কোম্পানির প্রতিনিধিরা জানান, দেশের কৃষিকে আরও সমৃদ্ধ করতে মানসম্মত বীজ ও আধুনিক প্রযুক্তি ছড়িয়ে দিতে তারা কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও এ ধরনের মাঠ দিবস আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com