1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
নিটারে ক্যারিয়ার গড়ার কৌশল নিয়ে এলসিবির বিশেষ সেশন সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের ভাঙড়ি মালামাল বিক্রি নয়, ৭৪ দোকানের বকেয়া ভাড়া আদায় ঠেকাতেই ষড়যন্ত্রের অভিযোগ গোপালগঞ্জে বিয়ের দাবিতে মুসলিম তরুণীর হিন্দু তরুণের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য লালমোহন থানা পুলিশের অভিযানে,(৫০)পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৪ জন আটক। নেছারাবাদের সুটিয়াকাঠিতে বিএনপি কর্মীকে হাতুরির আঘাতে রক্তাক্ত ও আঙ্গুল কামড়ে ছিড়ে ফেলার অভিযোগ আওয়ামী নেতার বিরুদ্ধে ভোলার দুলারহাট থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ একজন আটক। দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই ধামইরহাটে ১ হাজার ৫৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি বগুড়ায় “ভাই-বোন ফুচকা, চটপটি” কারখানায় অভিযান, ১,০০,০০০/- টাকা জরিমানা ভূঞাপুরে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ যমুনায় ফেলতে গিয়ে আটক
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়া সদর উপজেলা ঝাউদিয়া ইউনিয়নের ভোমশা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও হামলার প্রতিবাদে মানববন্ধন।

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৭৭ বার ভিউ

মো:সাবিত হোসাইন স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের ভোমশা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও হামলার প্রতিবাদে স্থানীয় জনগণের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসী অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জাসদ গণবাহিনীর শীর্ষ সন্ত্রাসী আরিফুল ও মেজর গং দীর্ঘদিন ধরে ঝাউদিয়া ইউনিয়নের ভোমশা এলাকায় ফ্যাসাদ সৃষ্টি, চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। সম্প্রতি তাদের হামলায় কুষ্টিয়া মডেল থানার অন্তর্গত এলাকায় এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন বলে দাবি করা হয়।

এ ঘটনায় মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। কিন্তু কিছু সন্ত্রাসী চক্র এলাকায় অশান্তি সৃষ্টি করছে। আমরা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানাই।”

মানববন্ধনে ঝাউদিয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। তারা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানান এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানান।

মানববন্ধন শেষে এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আয়োজনে: ঝাউদিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com