1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
কেশবপুরে ন্যাশনাল প্রেস সোসাইটি’র মাসিক সভা অনুষ্ঠিত  জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে পিরোজপুর জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে কুষ্টিয়া মজমপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড গলাচিপায় সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের ফ্রি মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ পটুয়াখালী-কুয়াকাটায় টানা বৃষ্টি, জনজীবনে স্থবিরতা, পায়রা বন্দরে সতর্ক সংকেত। বোরহানউদ্দিনের কাচিয়া ইউনিয়নের বৌদ্ধের পোল বাজার–মক্কারপুল সড়ক বেহাল, চরম দুর্ভোগে জনসাধারণ কুষ্টিয়ায় ভ্রাম্যমাণ পতিতাবৃত্তির সিন্ডিকেট উন্মোচন জনতার হাতে আটক কুষ্টিয়ায় জাসদ গণবাহিনীর প্রধান কালুর সেকেন্ড ইন কমান্ড মুকুল মেম্বার গ্রেপ্তার কুষ্টিয়া পৌরসভায় নতুন ভাবনার আলোচনায় কাজল মাজমাদার।
সংবাদ শিরোনাম:

মনপুরায় কোস্টগার্ডের অভিযানে বোটসহ বিপুল পণ্য জব্দ, পাচারচক্রে আতঙ্ক

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৭৫ বার ভিউ

মোঃ তুহিন ফরাজী প্রতিনিধিঃ

ভোলার মনপুরা উপজেলায় বাংলাদেশ কোস্টগার্ডের এক সফল অভিযানে সমুদ্রগামী একটি বোটসহ বিপুল পরিমাণ কোমল পানি, নিত্য প্রয়োজনীয় পণ্য ও ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় উপকূলীয় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং পাচারচক্রে নেমে এসেছে আতঙ্ক।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মনপুরা উপজেলার উপকূলীয় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। অভিযানের সময় মোঃ শাহাবুদ্দিন মাঝির মালিকানাধীন একটি সমুদ্রগামী বোট আটক করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বোটটি অবৈধভাবে মায়ানমারের উদ্দেশ্যে রওনা হয়েছিল।
অভিযানকালে বোটটি তল্লাশি করে বিপুল পরিমাণ কোমল পানি, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য এবং ৯ ব্যারল ডিজেল উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, এসব পণ্য অবৈধভাবে বিদেশে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।
কোস্টগার্ড সূত্রে আরও জানা গেছে, আটক বোট ও জব্দকৃত মালামালের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একইসঙ্গে উপকূলীয় এলাকায় চোরাচালান ও অবৈধ পাচার রোধে কোস্টগার্ডের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানানো হয়েছে।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে মনপুরা ও আশপাশের উপকূলীয় অঞ্চলে সমুদ্রপথে নানা ধরনের পণ্য পাচারের ঘটনা ঘটে আসছে। তবে সাম্প্রতিক এ অভিযানের ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
সচেতন মহলের মতে, উপকূলীয় এলাকায় নিয়মিত নজরদারি বৃদ্ধি ও কঠোর আইন প্রয়োগের মাধ্যমে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com