1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
নিটারে ক্যারিয়ার গড়ার কৌশল নিয়ে এলসিবির বিশেষ সেশন সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের ভাঙড়ি মালামাল বিক্রি নয়, ৭৪ দোকানের বকেয়া ভাড়া আদায় ঠেকাতেই ষড়যন্ত্রের অভিযোগ গোপালগঞ্জে বিয়ের দাবিতে মুসলিম তরুণীর হিন্দু তরুণের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য লালমোহন থানা পুলিশের অভিযানে,(৫০)পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৪ জন আটক। নেছারাবাদের সুটিয়াকাঠিতে বিএনপি কর্মীকে হাতুরির আঘাতে রক্তাক্ত ও আঙ্গুল কামড়ে ছিড়ে ফেলার অভিযোগ আওয়ামী নেতার বিরুদ্ধে ভোলার দুলারহাট থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ একজন আটক। দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই ধামইরহাটে ১ হাজার ৫৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি বগুড়ায় “ভাই-বোন ফুচকা, চটপটি” কারখানায় অভিযান, ১,০০,০০০/- টাকা জরিমানা ভূঞাপুরে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ যমুনায় ফেলতে গিয়ে আটক
সংবাদ শিরোনাম:

বরগুনার গৌরীচন্নায় বাউন্ডারির ভিতরে আটকে পড়েছে শহীদ মিনারে শ্রদ্ধা।

  • আপডেটের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫০ বার ভিউ

হাফিজুর রহমান খান,
স্টাফ রিপোর্টারঃ

একদিন পর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপনের প্রস্তুতি চলছে। তবে বরগুনা সদর উপজেলার গৌরীচন্না বাজারে নির্মিত শহীদ মিনারটি কয়েক বছর ধরে কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। ইউনিয়ন ভূমি অফিস শহীদ মিনারটি নিজেদের বাউন্ডারি ওয়ালের ভেতরে রেখে দেয়ায় সেখানে প্রবেশের পথ বন্ধ হয়ে গেছে।

জানা যায়, ১৯৯৯ সালের ১৭ নভেম্বর UNESCO ২১ ফেব্রুয়ারিকে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” হিসেবে স্বীকৃতি দেয়। ২০০০ সাল থেকে বিশ্বের ১৯১টি দেশে দিনটি পালিত হয়ে আসছে। এ প্রেক্ষাপটে ২০০৩ সালে গৌরীচন্না বাজার কর্তৃপক্ষ ও স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে ভাষা শহীদদের স্মরণে বাজারের ভূমি অফিসের পূর্ব পাশে এবং বরগুনা-বাকেরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে একটি শহীদ মিনার নির্মাণ করা হয়। এরপর প্রতিবছর সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হতো।

তবে ২০১৯ সালে ফুলঝুড়ি ইউনিয়ন ভূমি অফিস কর্তৃপক্ষ শহীদ মিনারটি নিজেদের সীমানার ভেতরে রেখে বাউন্ডারি ওয়াল নির্মাণ করে। ফলে শহীদ মিনারে যাওয়ার কোনো পথ খোলা নেই। অন্যদিকে বাজারের কিছু ব্যবসায়ী সেখানে আবর্জনা ফেলায় মিনারটি অযত্নে পড়ে আছে। দীর্ঘদিন ধরে সংস্কারেরও কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

শহীদ মিনার নির্মাণের উদ্যোক্তা ও ব্যবসায়ী হেমায়েত উদ্দিন বিশ্বাস বলেন, একসময় গৌরীচন্না বাজারে মাতৃভাষা দিবসে শ্রদ্ধা জানানোর কোনো শহীদ মিনার ছিল না। তিনি, প্রয়াত প্রবাসী জসীম উদ্দিনসহ স্থানীয় যুবকদের উদ্যোগে এটি নির্মাণ করেন। ভূমি অফিসকে মিনারটি বাইরে রেখে বাউন্ডারি নির্মাণের অনুরোধ করা হলেও তা মানা হয়নি বলে তিনি অভিযোগ করেন।

স্থানীয় বাসিন্দা আনিস মিয়া বলেন, অমর একুশে ফেব্রুয়ারিতে তারা নিয়মিত শহীদ মিনারে শ্রদ্ধা জানাতেন। ভূমি অফিসের সিদ্ধান্তের কারণে এখন সেখানে প্রবেশ করা যাচ্ছে না। বাউন্ডারি সরিয়ে সবার জন্য মিনার উন্মুক্ত করার দাবি জানান তিনি।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বরগুনা জেলার সদস্য সচিব ও বাংলাদেশ জাতীয় দল বিএনপি’র বরগুনা সদর উপজেলার সাবেক যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট আবদুল ওয়াসী মতিন বলেন, ভূমি অফিস কর্তৃপক্ষের উচিত দ্রুত বাউন্ডারি সরিয়ে নিয়ে শহীদ মিনার সবার জন্য উন্মুক্ত করে দেওয়া।এ ব্যাপারে তিনি জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলেছেন।

বরগুনা জেলা গ্লোবাল এভিয়েশন অ্যান্ড টুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি জনাব মাওলানা মোঃ আব্দুল মোতালেব বিষয়টি অতি দ্রুত তদন্ত করে সমস্যা সমাধানের দাবী জানান।

এ বিষয়ে জানতে চাইলে বরগুনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। প্রয়োজন হলে ২১ ফেব্রুয়ারির আগেই শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com