1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
নোটিশ :
নিটারে ক্যারিয়ার গড়ার কৌশল নিয়ে এলসিবির বিশেষ সেশন সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের ভাঙড়ি মালামাল বিক্রি নয়, ৭৪ দোকানের বকেয়া ভাড়া আদায় ঠেকাতেই ষড়যন্ত্রের অভিযোগ গোপালগঞ্জে বিয়ের দাবিতে মুসলিম তরুণীর হিন্দু তরুণের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য লালমোহন থানা পুলিশের অভিযানে,(৫০)পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৪ জন আটক। নেছারাবাদের সুটিয়াকাঠিতে বিএনপি কর্মীকে হাতুরির আঘাতে রক্তাক্ত ও আঙ্গুল কামড়ে ছিড়ে ফেলার অভিযোগ আওয়ামী নেতার বিরুদ্ধে ভোলার দুলারহাট থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ একজন আটক। দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই ধামইরহাটে ১ হাজার ৫৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি বগুড়ায় “ভাই-বোন ফুচকা, চটপটি” কারখানায় অভিযান, ১,০০,০০০/- টাকা জরিমানা ভূঞাপুরে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ যমুনায় ফেলতে গিয়ে আটক
সংবাদ শিরোনাম:

দিনাজপুরের ৬টি আসনের মধ্যে ৫টিতে বিএনপি ও একটিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত

  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮২ বার ভিউ

—————————————–
মো:সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ৬টি আসনে পছন্দের প্রার্থীকে বেছে নিতে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করেছেন ভোটাররা। জেলার ৬টি আসনের মধ্যে ৫টিতে বিএনপির বিজয় হলেও ১টিতে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-১ (বীরগঞ্জ ও কাহারোল) আসনে ধানের শীষ প্রতীকে মনজুরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৪৮৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে মতিউর রহমান পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৪৮৮ ভোট। ফলে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৬২ হাজার ১ ভোট।
দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে ধানের শীষে আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক পেয়েছেন ৭৭ হাজার ৯শ ৫৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ (অব.) মাওলানা এ কে এম আফজালুল আনাম পেয়েছেন ৬৮ হাজার ৯৫১ ভোট।
দিনাজপুর-৩ সদর আসনে ধানের শীষে সৈয়দ জাহাঙ্গীর আলম ১ লক্ষ ৪৪ হাজার ৬শ ৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী এ্যাড. মাঈনুল আলম পেয়েছেন ১ লক্ষ ৩৬ হাজার ২৩৯ ভোট।
দিনাজপুর-৪ আসনে বিএনপির ধানের শীষে আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া পেয়েছেন ১ লক্ষ ৬৮ হাজার ৮১১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার প্রার্থী আলহাজ্ব মোঃ আফতাব উদ্দিন মোল্লা পেয়েছেন ১ লক্ষ ২৯ হাজার ৯০৩ ভোট।
দিনাজপুর-৫ আসনে তালা মার্কার স্বতন্ত্র প্রার্থী আলহাজ এ জেড এম রেজওয়ানুল হক ১ লাখ ১৩ হাজার ৬৫০ ভোট পেয়ে জয়লাভ লাভ করেছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা কলির প্রার্থী মো: আব্দুল আহাদ পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৪৮ ভোট।
দিনাজপুর-৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এ জেড এম জাহিদ হোসেন ১ লাখ ৯৬ হাজার ৫৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আনোয়ারুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৮২ হাজার ৭৭৭ ভোট।
এদিকে নির্বাচনের ফলাফল ঘিরে সাধারণ মানুষের মাঝেও ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা গেছে। স্থানীয়দের মতে, এ নির্বাচনের ফলাফল রাজনৈতিক অঙ্গনে নতুন দিক উন্মোচন করবে এবং এলাকার উন্নয়ন কর্মকান্ডে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশাবাদী সাধারণ মানুষ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com