1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
নোটিশ :
দীঘিনালা জোনের উদ্যোগে দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ। পটিয়ায় কানাডা প্রবাসী সাংবাদিক বাবলু চৌধুরীর সৌজন্যে সচেতন নাগরিক ফোরামের ইফতার মাহফিল সম্পন্ন। দীঘিনালায় মাহে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ও জাতীয় দৈনিক মাতৃজগতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দীঘিনালায় সেনা অভিযানে অবৈধ কাঠ জব্দ। পশ্চিম থানা স্বেচ্ছাসেবকদল সভাপতি পদপ্রার্থী মামুন হাওলাদার আটক: ‘মামলা নয়, রাজনৈতিক টার্গেটিং’—নেতাকর্মীদের অভিযোগ কুষ্টিয়ার হরিপুরে জমি-সংক্রান্ত বিরোধে রাতের আঁধারে অগ্নিসংযোগ বোচাগঞ্জ থানার ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন। লালমোহন থানা পুলিশের অভিযানে ০৩ (তিন) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ ০১ জন আটক। ভোলায় নিখোঁজ হওয়া ৩ মাসের শিশু উদ্ধার; ঘটনার রহস্য উন্মোচন ও বিজ্ঞ আদালতের মাধ্যমে অভিভাবকের জিম্মায় প্রদান
সংবাদ শিরোনাম:
দীঘিনালা জোনের উদ্যোগে দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ। পটিয়ায় কানাডা প্রবাসী সাংবাদিক বাবলু চৌধুরীর সৌজন্যে সচেতন নাগরিক ফোরামের ইফতার মাহফিল সম্পন্ন। দীঘিনালায় মাহে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ও জাতীয় দৈনিক মাতৃজগতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দীঘিনালায় সেনা অভিযানে অবৈধ কাঠ জব্দ। পশ্চিম থানা স্বেচ্ছাসেবকদল সভাপতি পদপ্রার্থী মামুন হাওলাদার আটক: ‘মামলা নয়, রাজনৈতিক টার্গেটিং’—নেতাকর্মীদের অভিযোগ কুষ্টিয়ার হরিপুরে জমি-সংক্রান্ত বিরোধে রাতের আঁধারে অগ্নিসংযোগ বোচাগঞ্জ থানার ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন। লালমোহন থানা পুলিশের অভিযানে ০৩ (তিন) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ ০১ জন আটক। ভোলায় নিখোঁজ হওয়া ৩ মাসের শিশু উদ্ধার; ঘটনার রহস্য উন্মোচন ও বিজ্ঞ আদালতের মাধ্যমে অভিভাবকের জিম্মায় প্রদান

নেছারাবাদে ধানের শীষের নির্বাচনী জনসভায় গনজোয়ার

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৯ বার ভিউ

সোহেল রায়হান, পিরোজপুর প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেষ দিনের নির্বাচনী প্রচারনায় পিরোজপুর ২ আসনে ধানের শীষের পক্ষে নেছারাবাদ উপজেলা ও স্বরুপকাঠী পৌর বিএনপির উদ্যোগে প্রার্থী আহম্মদ সোহেল মঞ্জুর সুমনের সমর্থনে স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীসমর্থকদের সতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনী জনসভায় এক গনজোয়ারের সৃষ্টি হয়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুরের নেছারাবাদ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে স্বরুপকাঠী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই জনসভা অনুষ্ঠিত হয়।

এসময় নেছারাবাদের ১০ টি ইউনিয়ন ও পৌরসভার সকল নেতৃবৃন্দ সহ এলাকার সাধারন ভোটার ও কর্মী সমর্থকেরা মুহুর্মুহু করতালি ও বিভিন্ন স্লোগান সহ ধানের শীষ ধানের শীষ স্লোগানের মাধ্যমে মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হন। বিকেল ৩ টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই এলাকা হয়ে ওঠে লোকে লোকারন্য। স্বরুপকাঠী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ সহ পুরো এলাকায় তিল ধারনের ঠাই ছিলোনা। এমনকি এলাকার উল্লেখযোগ্য নারী ভোটারদের উপস্থিতিও চোখে পড়ার মতো। সভাস্থলে এক প্রকার গনজোয়ার বয়ে গেছে।

উল্লেখ্য, পিরোজপুর ২ আসনের ভোটব্যাংক হিসেবে আখ্যায়িত নেছারাবাদ উপজেলা। কাউখালি, ভান্ডারিয়া ও নেছারাবাদ এই তিনটি উপজেলা নিয়ে গঠিত পিরোজপুর ২ আসন। এখানে সর্বমোট ভোটের প্রায় অর্ধেক ভোটার এই একটি উপজেলায়। তাই সকল দলের সকল প্রার্থীর নজর ও বিশেষ গুরুত্ব এই নেছারাবাদ উপজেলার দিকে।

নির্বাচন কমিশনের তথ্য মতে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর ২ আসনে মোট ভোটার সংখ্যা ৪,০৯,২৮৮ জন। এর মধ্যে প্রায় ২ লাখ ভোটার নেছারাবাদ উপজেলায়।

জনসভায় বক্তারা সকল নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বলেন, একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে নির্বাচনী কার্যক্রম পরিচালনার মাধ্যমে আমাদের প্রানপ্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মঞ্জুর সুমনকে বিজয়ী করে দেশনায়ক তারেক রহমানের হাতে একটি উপহার তুলে দিতে হবে।

এসময় পিরোজপুর ২ আসনে ধানের শীষের প্রার্থী আহম্মদ সোহেল মঞ্জুর সুমন তার বক্তব্যে উপস্থিত সকল নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশের আদর্শিক একটি দল বাংলাদেশ জাতীয়তাবদী দল বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দেশপ্রেমে উদ্ভুদ্ধ হয়ে ধানের শীষের ছায়াতলে আমরা সকলে ঐক্যবদ্ধ হতে পারলে কোনো পরাশক্তি আমাদের কখনোই কিছু করতে পারবেনা। তাই ধানের শীষে ভোট দিয়ে যাতে একটি গনতান্ত্রিক ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ বিনির্মানে আমরা জাতীয়তাবাদী দলের সকলে ভূমিকা রাখতে পারি, সুখে শান্তিতে থাকতে পারি এবং দেশের উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যেতে পারি। মনে রাখবেন, ভোটের মাধ্যমে আমাকে বিজয়ী করা মানে আপনি নিজেই বিজয়ী হওয়া, দেশনায়ক তারেক রহমানকে বিজয়ী করা, ধানের শীষকে বিজয়ী করা। তাই ১২ ফেব্রুয়ারি সকলে সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, আমি আপনাদের কাছে ওয়াদা করছি আমাকে আপনারা যদি ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে আমি আমার প্রানের জন্মভূমি কাউখালি, ভান্ডারিয়া ও নেছারাবাদের মানুষের পাশে থেকে এই এলাকার উন্নয়ন ও সকল সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করে যাবো। বিশেষ করে নেছারাবাদ উপজেলাকে একটি রোল মডেল উপজেলায় উন্নিত করন সহ সন্ধ্যা নদীর পূর্ব ও পশ্চিম পাড়ের জনগনের চলাচলের সুবিধার্থে এই নদীর উপর দিয়ে একটি ব্রিজ নির্মানের ব্যবস্থা সহ রাস্তা ঘাট ও নদী ভাঙ্গন রোধ প্রকল্প বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – সেলিমা রহমান, সদস্য, জাতীয় স্থায়ী কমিটি, বিএনপি।
প্রধান বক্তা- আহম্মদ সোহেল মঞ্জুর সুমন, পিরোজপুর ২ আসনে ধানের শীষের প্রার্থী।
সভায় সভাপতিত্ব করেন- ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, সাবেক আহবায়ক, নেছারাবাদ উপজেলা বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – বিলকিস জাহান শিরিন, সহ সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বরিশাল বিভাগ।
আকন কুদ্দুসুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বরিশাল বিভাগ।
ফখরুল আলম, সাবেক সভাপতি, নেছারাবাদ উপজেলা বিএনপি।
শফিকুল ইসলাম ফরিদ, সাবেক সভাপতি, স্বরূপকাঠি পৌর বিএনপি।
আব্দুল্লাহ আল বেরুনী সৈকত, সাবেক সদস্য সচিব, নেছারাবাদ উপজেলা বিএনপি।
নাসির উদ্দিন তালুকদার, সাবেক সিনিয়র যুগ্ন আহবায়, নেছারাবাদ উপজেলা বিএনপি।
সঞ্চালনায় ছিলেন- কাজী মোঃ কামাল হোসেন, সভাপতি, স্বরুপকাঠী পৌর বিএনপি।
সার্বিক সহযোগিতায় ছিলেন- ওয়াহিদুজ্জামান মানিক ও মোঃ হাফিজ সিকদার।
আয়োজনেঃ নেছারাবাদ উপজেলা ও স্বরূপকাঠি পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com